আরাফ ও জারাফের কার্যক্রম দ্বারা চরবাটা গ্রামের জনগণ কীভাবে উপকৃত হচ্ছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরবাটা গ্রামের দরিদ্র চাষি নওয়াব আলী পূর্বে তাঁর জমিতে পর্যাপ্ত উৎপাদন করতে পারেননি। পরে তার দুই ছেলে অরাফ ও জারাফ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি নিয়ে আসে। তারা তাদের বাবার জমিগুলো দিয়ে কৃষির দুটি উপখাত চালু করে। আরাফ শস্য ও শাকসবজি চাষ শুরু করে। যা হতে চরবাটা গ্রামের মানুষ খাদ্য সুবিধা পায় সহজে। বিভিন্ন শাকসবজি ঐ এলাকার মানুষ সহজে পায়। এসব ক্রয়ের জন্য দূরবর্তী বাজারে যাওয়ার প্রয়োজন পড়ে না। এছাড়া ওই এলাকার মানুষের পুষ্টি চাহিদা পূরণ হয়। তাছাড়া ওই এলাকার মানুষ তার চাষ পদ্ধতি দেখে সবজি ও শস্য চাষে উদ্বুদ্ধ হরে, যা অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে। জারাফ কৃষির পশু সম্পদ উপখাতের অন্তর্ভুক্ত। এখাতের মাধ্যমে সে গরু-ছাগল, হাঁস, মুরগি প্রতিপালন করে। এতে সে দুধ, ডিম, মাংস, বিক্রি করে অনেক আয় করে। চরবাটা গ্রামের মানুষ তার এ খাত হতে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করে। তারা সহজে হাতের কাছে প্রাণিজ আমিষের সহজলভ্য উৎস পায়, যা একটি এলাকার মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া অনেকে তার উপখাতটির ধরন, পদ্ধতি দেখে শিখতে পারে এবং ওই খাতে উদ্বুদ্ধ হয়। এতে ওই এলাকার দরিদ্রতা কমে ও তারা জাতীয় অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারে। তাই এদিক দিয়ে বিবেচনায় তাদের দুই ভাইয়ের কার্যক্রম চরবাটা গ্রামের মানুষের জন্য। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, আরাফ ও জারাফের কার্যক্রম দ্বারা চরবাটা গ্রামের মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছে বলে আমি মনে করি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
আরাফ ও জারাফের কার্যক্রম দ্বারা চরবাটা গ্রামের জনগণ কীভাবে উপকৃত হচ…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর