বাংলাদেশের কৃষি উন্নয়নে এ প্রযুক্তির ব্যবহার কতটুকু যুক্তিযুক্ত উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ কৃষি প্রযুক্তির নাম হচ্ছে জৈব প্রযুক্তি বা 'Bio-Technology [গণিত] । বাংলাদেশে এ প্রযুক্তি ব্যবহার শতভাগ যুক্তিযুক্ত। 'পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও নিয়মিত প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, লবণাক্ততা প্রভৃতি কারণে এদেশের কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। অথচ জৈব প্রযুক্তি এমন সব প্রতিকূল পরিবেশেও সহিষ্ণু ও অধিক উৎপাদনশীল হবে এমন জাত উদ্ভাবন করে। উদ্দীপকের গণি মিয়ার প্রসঙ্গেই এর প্রতিফলন দেখা যায়। গণি মিয়ার মতো এদেশে অসংখ্য চাষি কম ফলনের কারণে নিজেদের ও দেশের অর্থনীতির অবস্থার উন্নয়ন করতে ব্যর্থ হচ্ছে। আর জৈব প্রযুক্তির ব্যবহার গণি মিয়ার মতো অসংখ্য কৃষকের ভাগ্য বদলে দিতে পারে। তাছাড়া জৈব প্রযুক্তির ব্যবহারে উচ্চ ফলনশীল বীজ উদ্ভাবন করা হয়ে থাকে। ক্রমহ্রাসমান কৃষি জমিতে এসব উচ্চ ফলনশীল বীজের প্রয়োগ দেশে খাদ্য নিরাপত্তার জন্য অতি আবশ্যক। লবণাক্ত সহিষ্ণুজাত উদ্ভাবনের মধ্য দিয়ে এ প্রযুক্তি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকা চাষের আওতায় আসবে। ফলে দেশেই বিভিন্ন শিল্পের কাঁচামালের উৎপাদন ও খাদ্যোৎপাদন বৃদ্ধি পাবে। জৈব প্রযুক্তি বায়োফুয়েল তৈরিতে সহায়তা করে যা এদেশের প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ'। জৈব প্রযুক্তির বায়োফুয়েল বিদেশ থেকে আমদানি করা জ্বালানির চাপ কমাবে। ফলে দেশের অর্থ সাশ্রয় হবে। আবার নতুন উচ্চ ফলনশীল ও সহিষ্ণুজাত উদ্ভাবনের মাধ্যমে কৃষিতে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে ফলে বেকারত্ব হ্রাস ও কৃষির অগ্রগতি উভয়ই সম্ভব হবে। এসব আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, বাংলাদেশে জৈব প্রযুক্তির ব্যবহার কেবল যুক্তিযুক্তই নয় বরং অতি আবশ্যক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের কৃষি উন্নয়নে এ প্রযুক্তির ব্যবহার কতটুকু যুক্তিযুক্ত উদ…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর