কৃষিক্ষেত্রে ICT এর সুবিধাদি বাস্তবায়নে সরকারের গৃহীত উদ্যোগসমূহ যথেষ্ট কি?- বিশ্লেষণ করো।
উত্তর: ICT-কে কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। নিচে সরকারের গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরা হলো- মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য প্রতিরোধে সরকারের বিভিন্ন কৃষি উপকরণের নির্ধারিত দামের তথ্য কৃষকদের কাছে পৌছে দেয়। এতে কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সংগ্রহ করতে পারে। কৃষকদের বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে সরকার উপজেলা পর্যায়ে 'কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র' স্থাপন করেছে। এতে কৃষকরা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সেবা পেয়ে থাকে। সরকার দেশের দক্ষিণাঞ্চলের জন্য লবণাক্ততা সহিষ্ণু জাত শস্য উদ্ভাবনের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর কার্যক্রম গ্রহণ করেছে। ICT-এর ব্যবহার করে কৃষি SMS, অনলাইন কৃষি সার্ভিস ইত্যাদি ব্যবস্থা করা হয়েছে। এতে বাংলাদেশের কৃষকরা কৃষিকাজের প্রতি আগ্রহী হচ্ছে এবং এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কাজেই উপর্যুক্ত বিশ্লেষণের প্রেক্ষিতে বলা যায়, কৃষিক্ষেত্রে ICT এর সুবিধাদি বাস্তবায়নে সরকারের গৃহীত উদ্যোগসমূহ যথেষ্ট।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কৃষিক্ষেত্রে ICT এর সুবিধাদি বাস্তবায়নে সরকারের গৃহীত উদ্যোগসমূহ যথ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর