রফিকুল ইসলামের সমস্যার প্রকৃতি বিশ্লেষণ করো।
উত্তর: রফিকুল ইসলামের সমস্যার প্রকৃতি হলো কৃষিপণ্যের বিপণনের সমস্যা। প্রথমত, টমেটো পচনশীল পণ্য হওয়ায় তা সংরক্ষণের সমস্যা রয়েছে। রফিকুল ইসলাম যখন ফসল সংগ্রহ করেন তখন তার দাম কম থাকে। তাই ঐ সময় ফসল বিক্রি না করে যদি গুদামে সংরক্ষণ করা যেত, তবে যখন দ্রব্যের দাম বাড়তো তখন বিক্রি করতে পারলে ন্যায্য মূল্য পাওয়া সম্ভব হতো। কিন্তু বাংলাদেশে টমেটো পচনশীল কৃষিপণ্য সংরক্ষণের তেমন গুদামঘর তৈরি হয়নি। তাছাড়া এ ধরনের পচনশীল পণ্য সাধারণ মানুষের পক্ষে সংরক্ষণ করাও সম্ভব নয়। দ্বিতীয়ত, বাংলাদেশে কৃষিপণ্যের বাজারে কৃষকের অবস্থান খুবই দুর্বল। আমাদের কৃষিপণ্যের প্রাথমিক বাজারে পণ্য বিক্রেতা কৃষকের সংখ্যা অগণিত। অন্যদিকে, ক্রেতা হিসেবে আছে অল্পসংখ্যক ফড়িয়া ও বেপারি। তদুপরি নগদ অর্থের তীব্র প্রয়োজনে কৃষক অবিলম্বে পণ্যসামগ্রী বিক্রি করতে বাধ্য হয়। পরিণতিতে রফিকুল ইসলামের মতো গরিব কৃষক কখনো তার পণ্যের ন্যায্য মূল্য পায় না। তৃতীয়ত, আমাদের দেশে কৃষিপণ্যের বাজারে কৃষক তার পণ্য প্রকৃত ক্রেতাদের নিকট বিক্রি করতে পারে না। প্রকৃত ক্রেতা ও কৃষক বা উৎপাদনকারীর মাঝে একদল দালাল শ্রেণির লোক থাকে। অর্থাৎ বাংলাদেশে কৃষিপণ্য খামার থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত মধ্যবর্তী ব্যবসায়ীদের দৌরাত্ম্য রয়েছে। ফড়িয়া, দালাল, মজুদদার, বেপারি, মহাজন ইত্যাদি মধ্যস্বত্বভোগীরা কৃষকদের আর্থিক সংকটের সুযোগে হাতিয়ে নেয় মোটা অঙ্কের মুনাফা। মুনাফার প্রায় সবটুকুই এ সকল দালালের হাতে চলে যায়। ফলে কৃষক তার পণ্যের মূল্যের একটি অংশ পায় মাত্র। আবার অনেক সময় এরা কৃষকদেরকে দ্রব্যের চাহিদা ও যোগান সম্পর্কে ভুল তথ্য দিয়ে কৃষকদেরকে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
রফিকুল ইসলামের সমস্যার প্রকৃতি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর