উদ্দীপকে বর্ণিত করিম মিয়ার উৎপাদিত পণ্য বাজারজাতকরণের সমস্যাসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: করিম মিয়ার উৎপাদিত পণ্যটি হলো কৃষিজাত দ্রব্য। বাংলাদেশের কৃষিজাত পণ্যের বিপণন বা বাজারজাতকরণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা বিদ্যমান। নিচে করিম মিয়ার উৎপাদিত পণ্য বাজারজাতকরণের সমস্যাসমূহ ব্যাখ্যা করা হলো-কৃষকের অর্থনৈতিক অবস্থা: করিম মিয়া একজন দরিদ্র কৃষক। করিম মিয়ার মতো কৃষকরা ফসল কাটার সাথে সাথেই কম মূল্যে বিক্রয় করে থাকে। আবার অনেক কৃষক ফসল জমিতে রেখেই বিক্রয় করে ফেলে। তাই কৃষকরা তাদের দারিদ্র্যের কারণে ফসলের দাম বৃদ্ধি পর্যন্ত অপেক্ষা করতে পারে না।অনুন্নত পরিবহণ ব্যবস্থা: আমাদের দেশে পরিবহণ ব্যবস্থাও উন্নত নয়। আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। পরিবহণ ব্যবস্থার অসুবিধার কারণে তারা পণ্যসামগ্রী নিয়ে দূর- দূরান্তের বাজারে যেতে পারে না। ফলে স্থানীয় বাজারেই স্বল্প মূল্যে তাকে পণ্য বিক্রি করতে হয়।মধ্যস্বত্বভোগীদের উপস্থিতি: কৃষিপণ্য খামার থেকে ভোক্তার হাতে পৌছানো পর্যন্ত মধ্যবর্তী ব্যবসায়ীদের দৌরাত্ম্য রয়েছে। ফড়িয়া, দালাল, মজুদদার, বেপারি, মহাজন ইত্যাদি মধ্যস্বত্বভোগীরা কৃষকদের আর্থিক সংকটের সুযোগ হাতিয়ে নেয় মোটা অঙ্কের মুনাফা। এরা অনেক সময় কৃষকদেরকে দ্রব্যের চাহিদা ও যোগান সম্পর্কে ভুল তথ্য দিয়ে কৃষকদেরকে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করে।গুদামজাতকরণ ও সংরক্ষণের অভাব: বাংলাদেশের কৃষকরা উপযুক্ত গুদাম এর অভাবে ভবিষ্যতে বেশি দাম পাওয়ার জন্য পণ্য সংরক্ষণ করতে পারে না। গুদামের অভাবে প্রায় সব কৃষকই শস্য কাটার সময় পণ্য বিক্রয়ের জন্য অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ে। ফলে কৃষিজাতপণ্যের দাম অনেক কমে যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত করিম মিয়ার উৎপাদিত পণ্য বাজারজাতকরণের সমস্যাসমূহ ব্…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর