আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করা দুলাল সাহেবের পক্ষে সম্ভব নয়- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করা জনাব দুলালের পক্ষে সম্ভব নয়। কারণ তার কৃষিজোতগুলো ক্ষুদ্র ও বিক্ষিপ্ত।কৃষক যে আয়তনের জমির ওপর কৃষিকাজ পরিচালনা করে তাকে কৃষিজোত বলে। এরকম জোত ক্ষুদ্র, মাঝারি কিংবা বড় হতে পারে। আবার কৃষকের কৃষিজোতগুলো একত্রে না থেকে মাঠের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। কৃষিকাজের জন্য কৃষকের অধীনে একটি অখণ্ড কৃষিজমিই হলো কৃষিজোত। একজন কৃষকের এক বা একাধিক কৃষিজোত থাকতে পারে। যেমন- বাংলাদেশের বেশিরভাগ কৃষকেরই কৃষিজোতগুলো উপবিভক্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থিত।বাংলাদেশের মোট কৃষিজোতের শতকরা প্রায় ৮৮.৪৯ ভাগই হলো ক্ষুদ্রায়তনের জোত। জোতগুলো অতি ক্ষুদ্রায়তনের হয় বলে সেখানে প্রয়োজনমাফিক বিনিয়োগ করা এবং আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ করা সম্ভব হয় না। উদ্দীপকের জনাব দুলাল কৃষিকাজের সাথে লিপ্ত। তিনি পুরাতন চাষ পদ্ধতিতে চাষ করেন বলে উৎপাদনও কম হয়। তাছাড়া তার কৃষি জোতগুলো ক্ষুদ্র ও বিক্ষিপ্ত। তাই সেখানে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করা সম্ভব হয় না।বাংলাদেশে ক্ষুদ্রায়তনের কৃষিজোতের আধিক্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষিতে বলা যায়, এখানকার বেশিরভাগ কৃষিজোতই পরিমিত আয়তনের নয়। এরূপ জোতে নিয়োজিত শ্রম ও মূলধন পূর্ণভাবে ব্যবহার করা যায় না। এখানে কৃষিকাজ অদক্ষভাবে পরিচালনা করায় প্রাপ্ত ফসল দ্বারা মোটামুটিভাবে সন্তোষজনক জীবন নির্বাহ করতে পারে না এবং কৃষিকাজের জন্য প্রয়োজনীয় ব্যয় মেটাতেও সক্ষম হয় না।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করা দুলাল সাহেবের পক্ষে সম্ভব নয়- উদ্দীপ…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর