প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ সংগ্রহে কৃষকের সমস্যাসমূহ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: কৃষকগণ প্রাতিষ্ঠানিক উৎস হতে ঋণ সংগ্রহে নানাবিধ সমস্যার সম্মুখীন হন। সমস্যাগুলো উদ্দীপকের আলোকে বর্ণনা করা হলো- যে সকল আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা সরকারি ঋণদানের বিধি ও নিয়মের অন্তর্ভুক্ত হয়ে কৃষিঋণ প্রদান করে থাকে, তাদেরকে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস বলে। প্রাতিষ্ঠানিক ঋণের জন্য উপযুক্ত জামানত প্রদান করতে হয়। কিন্তু এদেশের বেশির ভাগ কৃষক ভূমিহীন ও প্রান্তিক হওয়ায় উপর্যুক্ত জামানত দেয়ার সামর্থ্য তাদের নেই। ফলে তারা কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা পাচ্ছে না। এছাড়া আমাদের দেশে কিছু বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান (বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক) কর্তৃক স্বল্পসুদে কৃষি ঋণের ব্যবস্থা থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। এ সকল প্রতিষ্ঠানের বেশির ভাগই শহরভিত্তিক। তাছাড়া এ প্রতিষ্ঠানগুলো দরিদ্র ও ভূমিহীন কৃষকদের সাহায্যের নিমিত্তে গড়ে উঠলেও এর অধিকাংশ সুবিধা গ্রামের ধনী কৃষক ও মহাজনরাই ভোগ করে থাকে। ফলে দরিদ্র কৃষকদের অবস্থা পরিবর্তন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। উদ্দীপক অনুসারে, বর্তমানে এদেশের কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। এজন্য কৃষকদের পূর্বের তুলনায় অধিক মূলধনের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। তারা কৃষিতে আধুনিক যন্ত্রপাতি (ট্রাক্টর, সেচ পাম্প) ব্যবহার করে ফলন বৃদ্ধি করতে আগ্রহী। কিন্তু উপর্যুক্ত সমস্যাগুলোর কারণে তারা প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা হতে বঞ্চিত হচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ সংগ্রহে কৃষকের সমস্যাসমূহ উদ্দীপকের আলোকে…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর