রহিম উদ্দিনের কৃষি খামার কোন ধরনের?- ব্যাখ্যা করো।
উত্তর: রহিম উদ্দিনের কৃষি খামার হলো জীবননির্বাহী কৃষি খামার। উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি খামার দুই প্রকার। যথা- জীবননির্বাহী খামার এবং বাণিজ্যিক খামার। যে কৃষি খামারে বা জমিতে জীবন নির্বাহের জন্য চাষাবাদ করা হয়, তাকে জীবননির্বাহী খামার বলে। সাধারণত এ ধরনের খামারে ব্যবস্থাপনা অসংগঠিত ও পরিদর্শন ব্যবস্থা অদক্ষ হয়ে থাকে। তাই উদ্বৃত্ত ফসলের পরিমাণও কম হয়। বাংলাদেশের অধিকাংশ কৃষক রহিম উদ্দিনের মতো প্রান্তিক কৃষক। রহিম উদ্দিনের কৃষি কাজে তেমন উদ্বৃত্ত থাকে না, কারণ তার কৃষি কাজের মূল উদ্দেশ্য হচ্ছে জীবন ব্যয় নির্বাহ করা। রহিম উদ্দিনের নিজের কোনো জমি নেই বললেই চলে। অর্থাৎ তার খামারের আয়তন ক্ষুদ্র এবং মূলধনের পরিমাণও কম। কাজেই বলা যায়, রহিম উদ্দিনের খামার হলো জীবননির্বাহী খামার।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
রহিম উদ্দিনের কৃষি খামার কোন ধরনের?- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর