আব্দুর রহিমের মতো কৃষকরা সময়ের ভিত্তিতে যেসব কৃষি ঋণ সাধারণত গ্রহণ করে- সেগুলো ব্যাখ্যা করো।
উত্তর: আব্দুর রহিমের মতো কৃষকরা সময়ের ভিত্তিতে বিভিন্ন ধরনের ঋণ গ্রহণ করে। তারা যে ধরনের ঋণ গ্রহণ করে নিচে তা ব্যাখ্যা করা হলো-১ . স্বল্পমেয়াদি ঋণ: স্বল্পমেয়াদি ঋণ সাধারণত ছয়মাস থেকে এক বছরের জন্য প্রয়োজন হয়। জমির খাজনা পরিশোধ, বীজ ও সার ক্রয় প্রভৃতির জন্য কৃষকের এ ধরনের ঋণের প্রয়োজন হয়। এ ছাড়াও গরু, ছাগল পালন, মুরগি ও মাছের খামার ইত্যাদি খাতে ব্যয়ের জন্য কৃষক এ ঋণ গ্রহণ করে। কখনো কখনো কৃষক গৃহীত কৃষিঋণ কৃষিকাজে ব্যয় করার পরিবর্তে বিভিন্ন অনুৎপাদনশীল খাতে ব্যয় করে। সাধারণত বিভিন্ন আচার-অনুষ্ঠান, যেমন- বিবাহ, জন্ম, মৃত্যু, ঈদ, পূজা-পার্বণ পালনের জন্য এ ধরনের ঋণ ব্যয়িত হয়। অনুৎপাদনশীল কাজের জন্য কোনো প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ পাওয়া যায় না বলে কৃষককে এ ঋণের জন্য অপ্রাতিষ্ঠানিক উৎসের দিকে হাত বাড়াতে হয়। ফলে এ ঋণের সুদের হারও খুব বেশি হয়। কখনো কখনো কৃষক ভোগ ব্যয় নির্বাহের জন্য স্বল্প মেয়াদে ঋণ নেয়। ২. মধ্যম মেয়াদি ঋণ: এ ধরনের ঋণ এক বছর থেকে পাঁচ বছরের ২ জন্য প্রয়োজন হয়। কৃষি-যন্ত্রপাতি যেমন শ্যালো পাম্প মেশিন, স্প্রেয়ার, পাওয়ার টিলার, গরু-মহিষ ইত্যাদি ক্রয় করার জন্য কৃষক মধ্য মেয়াদি ঋণ গ্রহণ করে। মধ্যম মেয়াদি ঋণের অর্থ ব্যয় করে তা থেকে প্রতিদান পেতে সময় লাগে। এ জন্য কৃষককে এ ঋণের বোঝা কয়েক বছর ধরেই টানতে হয়।৩. দীর্ঘমেয়াদি ঋণ: দীর্ঘমেয়াদি ঋণ সাধারণত পাঁচ বছরের অধিক সময়ের জন্য গ্রহণ করা হয়। সাধারণ অবস্থাপন্ন কৃষকরাই এ ধরনের ঋণ গ্রহণ করে থাকে। কৃষিজমির স্থায়ী উন্নতি বিধান- যেমন জমি ভরাটকরণ, জমি সমতলকরণ, জমির লবণাক্ততা দূরীকরণ ইত্যাদি প্রয়োজনে কৃষক এ ঋণ গ্রহণ করে। এভাবে আব্দুর রহিমের মতো কৃষকরা সময়ের ভিত্তিতে উল্লিখিত বিভিন্ন ধরনের ঋণ গ্রহণ করে থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
আব্দুর রহিমের মতো কৃষকরা সময়ের ভিত্তিতে যেসব কৃষি ঋণ সাধারণত গ্রহণ …
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর