উদ্দীপকের আলোকে শস্য বহুমুখীকরণের প্রভাব আলোচনা করো।
উত্তর: প্রদত্ত উদ্দীপকে তামাক চাষের পরিবর্তে ধান ও ভুট্টা আবাদের মাধ্যমে শস্য বহুমুখীকরণে ইঙ্গিত দেওয়া হয়েছে। উদ্দীপকের আলোকে শস্য বহুমুখীকরণের প্রভাব নিচে আলোচনা করা হলো-১. বিভিন্ন শস্য জমি থেকে বিভিন্ন রাসায়নিক উপাদান আহরণ করে। তাই শস্য বহুমুখীকরণ করলে জমিস্থিত উপাদনের সদ্ব্যবহার ঘটে, যা জমির সামগ্রিক উর্বরতা অক্ষুণ্ণ রাখে। কাজেই শস্য উৎপাদন করলে জমির উর্বরতা সংরক্ষণ করা যাবে।২. শস্য বহুমুখীকরণের ফলে একই জমিতে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদিত হলে কৃষকদের বিভিন্ন ধরনের ফসলের চাহিদা পূরণ সম্ভব হবে।৩. এ ধরনের চাষাবাদের ফলে কোনো কারণে একটি ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হলে কৃষক অন্য ফসল দ্বারা তা অনেকটাই পূরণ করতে পারবে। ফলে কৃষিতে ঝুঁকির মাত্রা কমবে। ৪. এ ধরনের ফসল উৎপাদন পদ্ধতি অনুসরণ করলে কৃষকরা সারা বছর ধরে কৃষিকাজে নিয়োজিত থাকতে পারবে। ফলে তাদের শ্রম ও সময়ের অপচয় হবে না।৫. একের পর এক শস্য উৎপাদন হলে মোট উৎপাদনের পরিমাণ বাড়ায় কৃষকদের আয় বাড়বে।সুতরাং বলা যায়, শস্য বহুমুখীকরণে কৃষিক্ষেত্রে অনেক অনুকূল প্রভাব পড়বে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে শস্য বহুমুখীকরণের প্রভাব আলোচনা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর