বিদ্যমান সংকট উত্তরণে তোমার সুপারিশ প্রদান করো।
উত্তর: বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট উত্তরণের উপায়সমূহ নিচে উল্লেখ করা হলো।কৃষি প্রযুক্তি ও ICT ব্যবহার করে লবণাক্ততা সহনীয় বীজ উদ্ভাবন করতে হবে। এর ফলে লবণাক্ত পানির দ্বারা প্লাবিত অঞ্চলে কৃষি উৎপাদন অব্যাহত থাকবে। এছাড়া বন্যাপ্রবণ অঞ্চলে লম্বা জাতের ধান চাষাবাদ করতে হবে।আবার খরায় উদ্ভিদের দেহের প্রোটিন ভেঙে বিভিন্ন বিষাক্ত দ্রব্য উৎপন্ন করে। তাই কিছু জাতের উদ্ভিদ প্রোলিন নামক এক ধরনের রাসায়নিক দ্রব্য তৈরি করে বিষাক্ততার মাত্রা কমিয়ে খরা সহনশীল করে তোলে। এ সকল জাতের উদ্ভিদ খরাপ্রবণ অঞ্চলে চাষাবাদ করা যেতে পারে। উপকূলীয় অঞ্চলে বাঁধ ভেঙে সৃষ্ট জলাবদ্ধ অঞ্চলগুলোতে পরিকল্পিতভাবে মাছ চাষ, খাঁচায় মাছ ও কাঁকড়া চাষের মাধ্যমে পানিকে কাজে লাগানো যেতে পারে।বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের মূল কারণ বাতাসে কার্বন ও কার্বনজাত বিভিন্ন ক্ষতিকর গ্যাসের বৃদ্ধি। তাই এই সকল ক্ষতিকর গ্যাস নির্গমন হ্রাস করার জন্য সরকারকে উপযুক্ত আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। তাছাড়া পরিবেশ দূষণের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে। কারণ গাছ বায়ুমণ্ডল থেকে CO₂ গ্রহণ করে বৈশ্বিক উষ্ণতা হ্রাস করে।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা হলে বিদ্যমান পরিবেশ দূষণজনিত সংকট থেকে উত্তরণ সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বিদ্যমান সংকট উত্তরণে তোমার সুপারিশ প্রদান করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর