পরিবেশ দূষণে বিরূপ প্রভাব থেকে কৃষিকে রক্ষার জন্য উদ্দীপকের উল্লিখিত পদক্ষেপগুলো কি যথেষ্ট? মতামতসহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি পাঠ করে জানা যায়, কৃষিতে পরিবেশ দূষণের কারণে কৃষি উৎপাদন দারুণভাবে ব্যাহত হচ্ছে। এ সমস্যা মোকাবিলা করতে গিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন ব্যবস্থা গৃহীত হচ্ছে। তবে অবস্থাদৃষ্টে মনে হয় উদ্ভূত সমস্যা সমাধানে সেগুলো যথেষ্ট নয়। এজন্য নিম্নোক্ত আরো কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন: কৃষিতে পরিবেশ দূষণ ও ক্ষতিকারক কর্মকাণ্ড শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ। রাসায়নিক সার ও কীটনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কৃষকদেরকে অবহিত ও সচেতন করে তোলা। গবাদি পশুপালনের মধ্য দিয়ে অধিক গোবর সার সৃষ্টি ও তা ব্যবহার করতে কৃষকদেরকে উৎসাহিত করা। গোবর সার, গো-মূত্র, ছাই ইত্যাদি দ্বারা জৈব কীটনাশক উৎপাদান। আর্সেনিকমুক্ত পানি সরবরাহ। রাসায়নিক সার ও কীটনাশকের নিয়ন্ত্রিত ব্যবহার। গ্রামাঞ্চলে ভরাট হয়ে যাওয়া নদীগুলোর পুনরুদ্ধার ও খনন। জলাবদ্ধতা দূর ও পানি নিষ্কাশনের সুব্যবস্থা করা। আধুনিক চাষ পদ্ধতিতে কৃষকদেরকে উৎসাহিত করা। এ লক্ষ্যে উচ্চ তাপমাত্রা সহনশীল, লবণাক্ত মাটিতে চাষ করা যায় ও বালাই প্রতিরোধক এমন শস্যের জাত উদ্ভাবন এবং ভাসমান পদ্ধতিতে কচুরিপানার ওপর চাষ। ভূমি ব্যবস্থাপনার উন্নয়ন, যেমন- বৃক্ষ রোপণের মাধ্যমে ভূমিক্ষয় রোধ ইত্যাদি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
পরিবেশ দূষণে বিরূপ প্রভাব থেকে কৃষিকে রক্ষার জন্য উদ্দীপকের উল্লিখি…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর