উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো কৃষিকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।
উত্তর: সাম্প্রতিককালে বৈশ্বিক উষ্ণায়নের ফলে বাংলাদেশের জলবায়ু বিরূপভাবে প্রভাবিত হচ্ছে। এর দরুন কৃষিতে পরিবেশ দূষণ ঘটায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। নিচে উদ্দীপকের আলোকে তা ব্যাখ্যা করা হলো :১. প্রাকৃতিক দুর্যোগ: বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশে প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। দেশে এখন প্রায়ই অতিবৃষ্টি, বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস, খরা ইত্যাদি লেগেই আছে। এর ফলে কৃষি-উৎপাদন যথেষ্ট ব্যাহত হচ্ছে।২. তাপমাত্রা বৃদ্ধি: বৈশ্বিক উষ্ণায়নের কারণে বাংলাদেশের গড় বার্ষিক তাপমাত্রা গত ১৪ বছরে (১৯৮৫-৯৮) মে মাসে ১ ডিগ্রি এবং নভেম্বর মাসে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে আবহাওয়া শুষ্ক হয়ে ওঠায় ঐসব শস্যের চাষ ব্যাহত হচ্ছে যেগুলোর জন্য স্বাভাবিক তাপমাত্রা প্রয়োজন।৩. পানিস্তরের নিম্নমুখিতা: বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমাদের ভূ-গর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। এজন্য কৃত্রিম উপায়ে পানি সেচ ব্যাহত হওয়ায় কৃষিকাজ ঠিকমতো পরিচালনা করা যাচ্ছে না। ফলে কৃষি উৎপাদন কমছে।৪. নদীনালায় নাব্যতার অভাব: বৈশ্বিক উষ্ণতা আমাদের জলবায়ুর যে পরিবর্তন ঘটিয়েছে তাতে আবহাওয়া শুষ্ক হয়ে উঠেছে। ইতোমধ্যে অনেক নদী শুকিয়ে গেছে; অন্যগুলোতে পানি প্রবাহ কমেছে। এর ফলে দেশের বিল ও হাওরগুলোয় পানির অভাব দেখা দিয়েছে এবং সেগুলো বছরের বেশিরভাগ সময় শুষ্ক থাকছে। এজন্য কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিভিন্ন কারণে আমাদের কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো কৃষিকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর