বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 'Y [গণিত] দেশের জিডিপিতে কৃষি উপখাতগুলোতে উল্লিখিত অবদানের ক্ষেত্রে কীরূপ প্রভাব বিস্তার করতে পারে বলে তুমি মনে করো?
উত্তর: প্রদত্ত উদ্দীপকটি পড়ে জানা যায়, কৃষির বিভিন্ন ক্ষেত্রে 'X [গণিত] দেশটির আবহাওয়া অনুকূল হলেও 'Y [গণিত] দেশটি সমুদ্র উপকূলবর্তী হওয়ায় বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। এ কারণে দেশটির জিডিপিতে কৃষির বিভিন্ন উপখাতের অবদান Y দেশটির তুলনায় অনেক কম হয়। দেশের এরূপ অবস্থার জন্য মূলত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বা বৈশ্বিক উষ্ণায়ন দায়ী।বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র উপকূলবর্তী Y দেশটিতে প্রায় প্রতিবছরই ঝড়, সাইক্লোন, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় দেখা দেবে। এর ফলে একদিকে কৃষিকাজ দারুণভাবে ব্যাহত হবে এবং অন্যদিকে উৎপাদনযোগ্য ফসলের এক বিরাট অংশ বিনষ্ট হবে। গ্রীষ্মকালে সমুদ্রের লোনাপানি দেশের অভ্যন্তরে অনেক দূর পর্যন্ত নদীতে প্রবেশ করবে। ফলে নদী থেকে পানিসেচ করা দুরূহ হবে এবং নদীর পাশের অনেক জায়গার মাটি লবণাক্ত হয়ে পড়বে ও চাষবাসের জন্য অযোগ্য হয়ে পড়বে। গড় বৃষ্টিপাত বাড়ায় জলাবদ্ধতা বাড়বে এবং কিছু কিছু করে জমি চাষের আওতার বাইরে চলে যাবে। এসবের ফলে কৃষি- উৎপাদন ব্যাহত হলে শস্য ও শাক-সব্জির উৎপাদন বর্তমানের তুলনায় অনেক কম যাবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে Y দেশটির প্রাণিজগতের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধি প্রক্রিয়া ব্যাহত হবে। ফলে পশু সম্পদের অব্যাহত বৃদ্ধি বিঘ্নিত হবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দেশটির উদ্ভিদ ও বনাঞ্চলের স্বাভাবিক বৃদ্ধি ক্ষুণ্ণ করবে; যার ফলে বনজ সম্পদের আহরণের পরিমাণ কমে যাবে।সর্বোপরি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি Y দেশের বড় বড় নদীতে উজান থেকে পানি প্রবাহ কমিয়ে দিলে অনেক নদী-নালা শুকিয়ে যাবে; ফলে মাছ চাষ ব্যাহত হবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি সাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা ও প্রকোপ বৃদ্ধি করলে অশান্ত সমুদ্র জেলেদের জীবিকার ওপর প্রতিকূল প্রভাব ফেলবে।সুতরাং বলা যায়, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি Y দেশটির জিডিপিতে কৃষির উপখাতগুলোর উল্লিখিত অবদানের ক্ষেত্রে প্রতিকূল প্রভাব বিস্তার করবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 'Y দেশের জিডিপিতে কৃষি উপখাতগুলোতে উল্লিখিত …
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর