আনু মিঞার মতো কৃষকদের সমস্যা লাঘবের জন্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি কি যথেষ্ট? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: বাংলাদেশে আনু মিঞাদের মতো দরিদ্র কৃষকদের কৃষিঋণ সমস্যা লাঘবের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের গৃহীত ঋণ-কর্মসূচি নিচে মূল্যায়ন করা হলো:১. ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো ঋণগ্রহণকারী কৃষকদেরকে যাতে অযথা হয়রানি কিংবা শোষণ করতে না পারে সে জন্য সরকার একটি জাতীয় ঋণ সালিশ বোর্ড গঠন করেছে। এ বোর্ড ঋণদাতা ও ঋণগ্রহীতাদের মধ্যে আপস-মীমাংসা করে।২. কৃষি উৎপাদন বিনিয়োগের স্বল্পতা দূর করার জন্য সরকার বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করেছে। এগুলোর মাধ্যমে মাঝারি সুদের হারে কৃষকদেরকে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করা হয়। এ ছাড়া নগদ তহবিল সরবরাহের মাধ্যমে সরকার ৪টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিআরডিবি, বাংলাদেশ সমবায় ব্যাংক লি. এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোকে কৃষি ঋণদান কার্যক্রমে সাথে জড়িত করছে।৩. সরকার কৃষিঋণ বিতরণ সহজতর করার লক্ষ্যে বর্ধিত কলেবরে কৃষি/পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি প্রণয়ন করেছে। ঋণ বিতরণ প্রক্রিয়া সহজতর করার জন্য নীতিমালায় নতুন নতুন বিষয় সন্নিবেশিত হচ্ছে।৪. সকল ব্যাংকের কার্যকর অংশগ্রহণের মাধ্যমে কৃষিঋণের পরিবেশ ও আওতা বাড়ানো এবং পল্লী এলাকায় ব্যাংকিং কর্মকাণ্ডের সম্প্রসারণের কৌশলগত পদ্ধতি অবলম্বন করা হচ্ছে।৫. প্রান্তিক পর্যায়ের কৃষকদের কথা চিন্তা করে সরকার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় জামানতবিহীন ক্ষুদ্রঋণ কর্মসূচি চালু করেছে।৬. আমদানি বিকল্প শস্য চাষে শতকরা ৪ ভাগ রেয়াতি সুদের হারে ঋণ প্রদান করা হচ্ছে।৭. ২০১৩ সালের জুন মাস পর্যন্ত ১০ টাকার বিনিময়ে ৯৬.৩২ লক্ষ কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে। এ হিসাবের মাধ্যমে কৃষকদেরকে ঋণ বিতরণ, সঞ্চয় এবং রেমিট্যাস সুবিধা প্রদান করা হচ্ছে। কৃষকরা সঞ্চয়মুখী হলে সামগ্রিকভাবে কৃষিতে বিনিয়োগ বাড়বে।সুতরাং বলা যায়, আনু মিঞাদের মতো কৃষকদের সমস্যা লাঘবের জন্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি আপাতত যথেষ্ট বলেই মনে হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
আনু মিঞার মতো কৃষকদের সমস্যা লাঘবের জন্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর