রাজুর একই জমিতে বিভিন্ন ধরনের শস্য চাষাবাদ কোন ধরনের উৎপাদন পদ্ধতি নির্দেশ করে- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রাজুর একই জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন শস্য বহুমুখীকরণ পদ্ধতিকে নির্দেশ করে।একটি খামার বা একই জমিতে বছরে একটি শস্যের পরিবর্তে একাধিক শস্য উৎপাদন করার পদ্ধতিকে বলা হয় শস্য বহুমুখীকরণ। এ পদ্ধতিতে বছরের বিভিন্ন সময়ের আবহাওয়া, মাটির গুণগত অবস্থা, সেচ সুবিধা ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে ফসল চাষাবাদ করা হয়। এতে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। উদ্দীপকে লক্ষ করা যায়, রাজু একই জমিতে সারা বছর বিভিন্ন শস্য ও সবজি উৎপাদন করে। অর্থাৎ, সে তার নির্দিষ্ট পরিমাণ জমিতে শুধু একটি ফসল উৎপাদন না করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল বা শস্য চাষাবাদ করে। যা শস্য বহুমুখীকরণ পদ্ধতিকে নির্দেশ করে। কাজেই বলা যায়, রাজুর একই জমিতে একাধিক ফসল উৎপাদন শস্য বহুমুখীকরণকে নির্দেশ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
রাজুর একই জমিতে বিভিন্ন ধরনের শস্য চাষাবাদ কোন ধরনের উৎপাদন পদ্ধতি …
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর