উদ্দীপকে বর্ণিত শিল্পটি বাংলাদেশের অধিক সম্ভাবনাময়ী শিল্প- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পোশাক শিল্পটি বাংলাদেশের অধিক সম্ভাবনাময়ী শিল্প। কেননা ইতোমধ্যেই বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্ববাজারে উল্লেখযোগ্য স্থান করে নিতে সক্ষম হয়েছে। এর ফলস্বরূপ কোটা ব্যবস্থা প্রত্যাহার সত্ত্বেও আমাদের পোশাক শিল্পের অগ্রগতি অব্যাহত রয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের পোশাক শিল্প বিকাশের সপক্ষে নিম্নলিখিত যুক্তিগুলো বিদ্যমান।১. বাংলাদেশে পোশাক শিল্পের জন্য পর্যাপ্ত শ্রমশক্তি পাওয়া যায়। বিশেষ করে এ শিল্পে প্রচুর সংখ্যক নারী শ্রমিক নিয়োগের সুযোগ রয়েছে।২. পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে কম হওয়ায় এ শিল্পের দ্রুত উন্নয়নের সম্ভাবনা রয়েছে।৩. পোশাক শিল্পের উন্নয়নে বিশেষায়িত ঋণ প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ব্যাংক থেকে প্রয়োজনীয় ঋণের সুবিধা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।৪. দেশের রপ্তানি আয়ের বেশির ভাগ (৮২%) পোশাক শিল্প থেকে আসে। এ জন্য এ শিল্পের উন্নয়নে সরকারের আর্থিক ও রাজস্ব প্রণোদনা বৃদ্ধি পাচ্ছে।৫. সরকারি প্রণোদনার ফলে এ শিল্প বিদ্যমান কয়েকটি বাজার ছাড়াও সম্প্রতি এশিয়া, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ ২৫টি নতুন দেশে তৈরি পোশাক রপ্তানি করছে।৬. পোশাক শিল্পে বিনিয়োগ, উৎপাদন ও মুনাফা অর্জনের মধ্যে সময় ব্যবধান কম। এ জন্য এ দেশের অনেক উদ্যোক্তা পোশাক শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী।৭. বাংলাদেশের শিল্পনীতিতে ব্যক্তিখাতের উন্নয়নে অনেক সুযোগ- সুবিধা রয়েছে। এ জন্য এখানে পোশাক শিল্পের দ্রুত বিকাশ লাভের সম্ভাবনা বেশি।এসব কারণে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা ইতিবাচক ও উজ্জ্বল বলে মনে করা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শিল্পটি বাংলাদেশের অধিক সম্ভাবনাময়ী শিল্প- ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর