উদ্দীপক অনুযায়ী কৃষিতে জগলু মিয়ার খামারের অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে জগলু মিয়ার খামারটি একটি বাণিজ্যিক খামার, যা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বাণিজ্যিক খামারে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ এবং কৃষিপণ্য উৎপাদন করা হয়। এখানে কৃষক নিজস্ব ও ভাড়া নেওয়া শ্রমের ব্যবহার এবং অধিক মূলধন বিনিয়োগ করে থাকে। উৎপাদন ব্যবস্থায় কৃষক ও রাষ্ট্র উভয়েই উপকৃত বা লাভবান হয়। উদ্দীপকে জগলু মিয়া ২০ একর জমিতে আখ চাষ করেন। স্থানীয় চিনিকলে তা তিনি বিক্রি করেন। এতে তার আর্থিক সচ্ছলতা অর্জন হয়। আবার, চিনিকলের উৎপাদিত চিনি দেশের মানুষের চাহিদা পূরণ করছে। এতে সাধারণ জনগণ ও রাষ্ট্র উভয়ের উপকার হচ্ছে। অর্থাৎ জগলু মিয়ার খামার বাণিজ্যিক খামারের বৈশিষ্ট্যের অনুরূপ। বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত খামারে ভাড়া করা শ্রমিকদের দিয়েও কাজ করানো হয়। ফলে এ ধরনের কৃষিকাজে অনেক লোকের কর্মসংস্থান হয়। তাই বাণিজ্যিক খামার দেশের ক্রমবর্ধমান বেকার সমস্যা সমাধানে সহায়তা করে। বাণিজ্যিক খামারে অধিক উৎপাদন হয় বলে তা দেশের সামগ্রিক জিডিপি বৃদ্ধিতে ভূমিকা রাখে। এছাড়া এ খামারে উৎপাদিত উদ্বৃত্ত পণ্য দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা যায়। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। সুতরাং বলা যায়, জগলু মিয়ার খামার তথা বাণিজ্যিক খামার একটি দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী কৃষিতে জগলু মিয়ার খামারের অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর