উদ্দীপক অনুযায়ী, সুজন মিয়ার স্ত্রী কর্তৃক আবাদকৃত ফসলের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: সুজন মিয়ার স্ত্রীর আবাদকৃত ফসলটি হলো মাশরুম। মাশরুম হলো ভক্ষণযোগ্য মৃতজীবী ছত্রাকের প্রজনন অঙ্গ। এটি অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ঔষধি গুণসম্পন্ন সবজি। এটি ঘরের মধ্যেই চাষ করা যায়। তাই মাশরুম চাষ করতে আবাদি জমির প্রয়োজন হয় না। উদ্দীপকে সুজন মিয়ার স্ত্রী বাড়িতে একটি ফসল আবাদ শুরু করেছেন। যার জন্য কোনো জমির প্রয়োজন হয়নি। অর্থাৎ সুজন মিয়ার স্ত্রী বাড়িতে মাশরুম চাষ শুরু করেছেন। মাশরুম প্রচুর ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার। যা শিশুদের হাড় ও দাঁত গঠনে বিশেষ কার্যকর। মাশরুম চাষের জন্য ফসলি জমির প্রয়োজন হয় না এবং স্বল্প জায়গায় স্বল্প পুঁজিতে মাশরুম চাষ করা যায়। কিন্তু মুনাফা খুব বেশি হয়। আবার, ঘরে বসেই বেকার যুবক-যুবতীরা মাশরুম চাষ করতে পারে। তাই মাশরুম চাষে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। বিশ্বব্যাপী মাশরুমের চাহিদা বেশি হওয়ায় মাশরুম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তাই বলা যায়, উদ্দীপকে সুজন মিয়ার স্ত্রীর আবাদকৃত ফসল মাশরুম অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী, সুজন মিয়ার স্ত্রী কর্তৃক আবাদকৃত ফসলের গুরুত্ব বিশ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর