এরশাদের উৎপাদিত আলুর ন্যায্যমূল্য না পাওয়ার কারণসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: এরশাদের উৎপাদিত আলুর ন্যায্যমূল্য না পাওয়ার কারণ হলো কৃষিপণ্যের বিপণনের সমস্যা। কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা হলো উৎপাদিত পণ্য সংগ্রহকরণ, শ্রেণিবিভাজনে, নমুনাকরণ, গুদামজাতকরণ, পরিবহন, বিক্রয় প্রভৃতি কর্মকাণ্ডের সমন্বয়। এটি একটি অর্থনৈতিক প্রক্রিয়া। এর মাধ্যমে কৃষিপণ্য উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছায়। কিন্তু বাংলাদেশের কৃষকরা যে পণ্য উৎপাদন করে তার উপযুক্ত দাম পায় না। কারণ বাংলাদেশে কৃষিপণ্যের বিপণন ব্যবস্থায় ত্রুটি আছে। উদ্দীপকে এরশাদ তার জমিতে আলু চাষ করে ভালো ফলন পান। কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, বাজার তথ্যের অভাব' প্রভৃতি সমস্যার কারণে সে স্থানীয় বাজারেই তার উৎপাদিত ফসল তথা আলু বিক্রি করেন। ফলে তিনি তার উৎপাদিত পণ্যের উপযুক্ত দাম পান না। এতে তিনি আলু চাষে নিরুৎসাহী হয়ে পড়ে। তাছাড়া গুদামজাতকরণ ও সংরক্ষণের অভাব, কৃষকের দরিদ্রতা প্রভৃতি সমস্যা বিদ্যমান থাকায় এরশাদ তার উৎপাদিত আলুর ন্যায্যমূল্য পায় না।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
এরশাদের উৎপাদিত আলুর ন্যায্যমূল্য না পাওয়ার কারণসমূহ ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর