উদ্দীপক অনুযায়ী 'X [গণিত] দেশের কৃষি উপখাগুলোর অবদানের গতিধারা এবং অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের শস্য ও শাকসবজি উপখাতের- গুরুত্ব বেশি। বাংলাদেশের কৃষি খাতের উপখাতগুলো হলো শস্য ও শাকসবজি, পশু বনজ ও মৎস্য সম্পদ। এসব উপখাতের মধ্যে শস্য ও শাকসবজি খাত কৃষির বৃহত্তম উপখাত। এ খাতে উৎপাদিত শস্যের মধ্যে ধান, পাট, গম, ডাল ইত্যাদি প্রধান। এছাড়া আলু, কপি, লাউ, করলা, বেগুনসহ অনেক ধরনের শাকসবজি উৎপন্ন হয়। উদ্দীপকে 'X [গণিত] দেশে ২০১৮-১৯ অর্থবছরে শস্যের অবদান ১২.০ শতাংশ। আবার, প্রাণিসম্পদ, বনজ সম্পদ ও মৎস্য খাতের অবদান যথাক্রমে ৩.৫, ২.০ ও ৫.৫ শতাংশ। তবে ২০১৯-২০ অর্থবছরে শস্য ও শাকসবজি উপখাতের অবদান কমে দাঁড়ায় শস্যে ৭.০ শতাংশ এবং প্রাণিসম্পদ, বনজ সম্পদ ও মৎস্য সম্পদের অবদান যথাক্রমে ২.০, ১.৫ ও ৩.০ শতাংশ। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হওয়ায় এখানকার অভ্যন্তরীণ উৎপাদনের ক্ষেত্রে কৃষি একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাত। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এদেশের জিডিপিতে এ খাতের অবদান ক্রমশ কমে আসছে। তাই দেখা যায়, সত্তরের দশকে এদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান শতকরা প্রায় ৬০ ভাগ থাকলেও নব্বই দশকে তা কমে দাঁড়ায় প্রায় ৩৭ ভাগ। অবশ্য এর অর্থ এই নয় যে, এখানকার মোট বার্ষিক কৃষি উৎপাদন কমে যাচ্ছে। প্রকৃতপক্ষে কৃষি খাতের অবদান কমলেও সে তুলনায় দেশের জাতীয় উৎপাদন আরও বেশি বাড়ছে। ফলে সার্বিক কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কৃষি খাতের মধ্যে শস্য ও শাকসবজি উপখাতের অবদান সবচেয়ে বেশি। তারপর রয়েছে পশু সম্পদ ও বনজ সম্পদ উপখাত। তাই অর্থনৈতিক উন্নয়নে এ খাতের অবদান অপরিসীম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী 'X দেশের কৃষি উপখাগুলোর অবদানের গতিধারা এবং অর্থনৈ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর