করিম মিয়া কোন উৎস থেকে ঋণ গ্রহণ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে করিম মিয়া কৃষিকাজের জন্য অপ্রাতিষ্ঠানিক উৎস হতে কৃষিঋণ গ্রহণ করেন। কৃষিঋণের যেসব উৎস সরকারি বিধি ও নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হয় সেসব উৎসকে অপ্রাতিষ্ঠানিক উৎস বলে। সাধারণত এখানে ঋণের সুদের হার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়। এ ঋণের উৎস হিসেবে গ্রাম্য মহাজন, গ্রাম্য ব্যবসায়ী, ফড়িয়া, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন উল্লেখযোগ্য। উদ্দীপকে করিম মিয়া কৃষি কাজের জন্য ব্যাংক অথবা মহাজনের কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করেন। ব্যাংক থেকে ঋণ প্রাপ্তিতে জটিল প্রক্রিয়ার কারণে ব্যাংক থেকে ঋণ নিতে ব্যর্থ হয়। পরে তিনি গ্রামের মহাজনের দ্বারস্থ হন। তিনি উচ্চ সুদের হারে ঋণ গ্রহণ করেছেন। যা ওপরে উল্লিখিত ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, করিম মিয়ার ঋণের উৎসটি অপ্রাতিষ্ঠানিক উৎস।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
করিম মিয়া কোন উৎস থেকে ঋণ গ্রহণ করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর