উদ্দীপক অনুসারে কামাল মিয়ার খামার কোন ধরনের খামার এবং কোনো অর্থনীতিতে এ ধরনের খামারের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে কামাল মিয়ার খামারটি একটি বাণিজ্যিক খামার, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাণিজ্যিক খামারে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ এবং কৃষিপণ্য উৎপাদন করা হয়। এখানে কৃষক নিজস্ব ও ভাড়া নেওয়া শ্রমের ব্যবহার এবং অধিক মূলধন বিনিয়োগ করে থাকে। এ ধরনের খামার সাধারণত অধিক উৎপাদনের লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির সাহায্যে দক্ষ ব্যবস্থাপনায় উৎপাদন পরিচালিত হয়। উদ্দীপকে কামাল মিয়া তার জমিতে উন্নত জীব, সার, প্রযুক্তি ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করে। এতে যেমন দেশের খাদ্য ঘাটতি পূরণ হচ্ছে তেমনি বৈদেশিক মুদ্রা অর্জন করা যাচ্ছে। অর্থাৎ কামাল মিয়ার খামারটি আয়তনে অধিক এবং উন্নত প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হয়। ফলে উৎপাদনের পরিমাণ অধিক, হয়। তাই কামাল মিয়ার খামারটি হলো একটি বাণিজ্যিক খামার। বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত খামারের আয়তন অধিক হওয়ায় বাইরের শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়। ফলে অনেক লোকের কর্মসংস্থান হয় এবং বেকার সমস্যা দূর হয়। বাণিজ্যিক খামারে অধিক উৎপাদন হয় বলে তা দেশের সামগ্রিক জিডিপি বৃদ্ধিতে ভূমিকা রাখে। এছাড়া উৎপাদিত উদ্বৃত্ত পণ্য দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। সুতরাং বলা যায়, কামাল মিয়ার খামার তথা বাণিজ্যিক খামার একটি দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুসারে কামাল মিয়ার খামার কোন ধরনের খামার এবং কোনো অর্থনীতি…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর