উদ্দীপকের বিদ্যমান সংকট উত্তরণে তোমার সুপারিশ প্রদান করো।
উত্তর: উদ্দীপকের বিদ্যমান সংকট উত্তরণে জলাবদ্ধতা, লবণাক্ততা, বন্যা ও খরা সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনের সুপারিশ করবো। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কৃষির ওপর সরাসরি পড়ে। যেমন বন্যা ও খরার ফলে ব্যাপক পরিমাণ কৃষি ফসল নষ্ট হয়ে যায়। আবার লবণাক্ততার ফলে অনেক ফসল মারা যায়। অনেক ফসলের উৎপাদনশীলতা হ্রাস পায়। এ ধরনের সমস্যা সমাধানে, জৈব প্রযুক্তির ব্যবহার ইতিবাচক ফলাফল প্রদান করে। উদ্দীপকে প্রাকৃতিক দুর্যোগ মোখার কারণে বাংলাদেশের কক্সবাজার ও সেন্টমার্টিনসহ উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়। এতে লবণাক্ততা বাড়ে এবং উৎপাদনক্ষমতা কমে। বর্তমানে বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগের মাধ্যমে এ সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ বন্যা, খরার ও লবণাক্ততা সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন করলে উক্ত সমস্যা সমাধান করা সম্ভব হবে। লবণাক্ততার কারণে অনেক ধরনের ফসল উৎপাদন করা সম্ভব হয় না। তাই লবণাক্ততা সহিষ্ণু ফসলের জাত আবিষ্কার করা হলে এ সমস্যার সমাধান হবে। আবার খরা ও বন্যার কারণে অনেক ফসল নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে বন্যা ও খরা সহিষ্ণু ফসলের জাত বন্যা ও খরার মতো প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে সক্ষম। তাই এ ধরনের ফসল চাষের মাধ্যমে বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের সমস্যা সমাধান করা সম্ভব হবে। সুতরাং, বলা যায়, উদ্দীপকের সমস্যা সমাধানে বন্যা, খরা, লবণাক্ততা সহিষ্ণু ফসল চাষের মাধ্যমে অভিযোজন করা সম্ভব হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বিদ্যমান সংকট উত্তরণে তোমার সুপারিশ প্রদান করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর