দেশের স্বনির্ভরতা অর্জনে উদ্দীপকে উল্লিখিত শিল্পের বিকাশের যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: স্বনির্ভরতা অর্জনে আমদানি বিকল্প শিল্প কৌশলকে আমি যথার্থ মনে করি। বাংলাদেশের অব্যাহত বাণিজ্য ঘাটতি দূর করার জন্য রপ্তানি বৃদ্ধি ও আমদানি হ্রাস করা দরকার। আমদানি হ্রাসের জন্য আমদানি বিকল্প শিল্পায়নের প্রয়োজন। এছাড়া বাংলাদেশ শিল্পায়নের প্রয়োজনে মূলধনী দ্রব্য বেশি আমদানি করে। তাই আমদানি বিকল্প শিল্পায়ন নীতি গ্রহণ করা হলে দেশের ভেতরে মূলধনী দ্রব্য উৎপাদিত হবে। ফলে দেশে শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে। উদ্দীপকে বাংলাদেশে আমদানিকৃত অনেক পণ্যই দেশের অভ্যন্তরে উৎপাদন হচ্ছে। এটি আমদানি বিকল্প শিল্পকে নির্দেশ করে। এতে পূর্বের তুলনায় আমদানি ব্যয় অনেকটা হ্রাস পেয়েছে। ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে এবং ধীরে ধীরে বাণিজ্য ঘাটতি হ্রাস পাচ্ছে। এই বিশেষ কৌশল অবলম্বন করার ফলে আমদানির ওপর নির্ভরতা কমছে। বাংলাদেশসহ জনবহুল দেশগুলোতে জনগণের প্রয়োজন অনুযায়ী অনেক প্রকারের পণ্য আমদানি করতে হয়। এ অবস্থায় দেশে আমদানি বিকল্প শিল্প স্থাপন করা হলে এসব শিল্পপণ্যের বাজারের নিশ্চয়তা থাকবে। যার ফলে শিল্পায়ন অনেকটাই প্রসারিত হবে। এর মাধ্যমে দেশীয় কাঁচামালের সদ্ব্যবহার হবে ও কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি দেশ অর্থনৈতিকভাবে স্বনির্ভরতা অর্জন করবে। সুতরাং বলা যায়, আমদানি বিকল্প শিল্প একটি দেশের স্বনির্ভরতা অর্জনে বিশেষ ভূমিকা রাখতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
দেশের স্বনির্ভরতা অর্জনে উদ্দীপকে উল্লিখিত শিল্পের বিকাশের যথার্থতা…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর