উদ্দীপকে কৃষির যে সমস্যাটি উল্লেখ করা হয়েছে তার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রসুলপুর গ্রামের কৃষিক্ষেত্রের বিপণন সমস্যা প্রকাশ পেয়েছে। কৃষিপণ্যের বিপণন বলতে কৃষিপণ্যের ক্রয়-বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে বোঝায়। এ ব্যবস্থার মধ্যে গুদামজাতকরণ, পরিবহন, বাজার- সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং বিক্রয় ইত্যাদি কাজ অন্তর্ভুক্ত। বাংলাদেশে কৃষিজাত পণ্যের বিপণন ব্যবস্থা উন্নত নয়। ফলে কৃষকরা তাদের উৎপাদিত দ্রব্যসামগ্রীর ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়। উদ্দীপকে রসুলপুর গ্রামে পেঁয়াজের' ফলন খুব ভালো হয়। কিন্তু বিদ্যুতের অপর্যাপ্ততা ও যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ার কারণে কোনো ফসল সংরক্ষণাগার গড়ে উঠেনি। কৃষকরা পরিবহন সমস্যা, দালাল ফড়িয়াদের দৌরাত্ম্যসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। উপরন্তু কৃষকরা দ্রব্যের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে অনিশ্চিয়তায় রয়েছেন। অর্থাৎ বাজারজাতকরণের সমস্যার সম্মুখীন। বাজারজাতকরণের অন্যতম সমস্যা হলো অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আবার দালাল ও ফড়িয়াদের দৌরাত্ম্যের কারণে কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কৃষির যে সমস্যাটি উল্লেখ করা হয়েছে তার কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর