রহিম মিয়ার সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তুমি মনে কর?
উত্তর: অভিযোজনের মাধ্যমে উদ্দীপকে উল্লিখিত সমস্যাটির সমাধান করা যাবে। অভিযোজন বলতে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলাকে বোঝায়। অর্থাৎ যেসব পদক্ষেপ গ্রহণের কারণে পরিবেশ পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব কাটিয়ে ওঠা সহজ হয় তাই অভিযোজন। যেমন- সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে উপকূল বরাবর বাঁধ নির্মাণ করা। আবার, বন্যা বা খরা সহ্য করতে পারে এমন ধরনের ধান চাষ করা। উদ্দীপকে রহিম মিয়া আগে তার জমিতে উৎপন্ন ফসল দিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত অংশ বাজারে বিক্রি করতো। কিন্তু বর্তমানে অপরিকল্পিত শিল্পকারখানা, কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের ফলে পূর্বের চেয়ে অনেক কম ফসল পান। আবার, খরা, জলোচ্ছ্বাসের কারণেও তার উৎপাদন ব্যাহত হচ্ছে। কাজেই এসব সমস্যা সমাধানে অভিযোজন পদ্ধতি গ্রহণ করা জরুরি। অভিযোজনের পদ্ধতি হিসেবে খরাপ্রবণ ও লবণাক্ততাপ্রবণ অঞ্চলের জন্য আলাদা জাতের ফসলের বীজ উদ্ভাবন করতে হবে। পানির স্তর যাতে নিচে নেমে না যায় এ জন্য সেচ ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে। আবার পরিবেশ বান্ধব শিল্পকারখানা গড়ে তুলতে হবে। এছাড়া বৈশ্বিক তাপমাত্রা কমানোর জন্য বিশ্বের উন্নত দেশগুলোকে কপ-১৬ এর সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করতে হবে। এর পাশাপাশি সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। এভাবে পরিবেশ দূষণ রোধ করে উৎপাদন বাড়ানো যাবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
রহিম মিয়ার সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তুমি মনে…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর