উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগের কারণগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগের প্রধান কারণ পরিবেশ দূষণ। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। তবে এখানে উৎপাদন আশানুরূপ নয়। কারণ এখানকার কৃষি পরিবেশ দূষণের শিকার। এখানে দ্রুত ও অপরিকল্পিত শিল্পায়নের ফলে সৃষ্ট কার্বন ডাই-অক্সাইড স্বাভাবিক তাপমাত্রা বাড়াচ্ছে। ভূগর্ভস্থ পানি বেশি তোলার ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এখানে অনাবৃষ্টির কারণে খরা সৃষ্টি হচ্ছে, যা কৃষি উৎপাদনকে ব্যাহত করছে। উদ্দীপকের রহিম মিয়া একজন কৃষক। পূর্বে তার উৎপাদিত ফসল দ্বারা পরিবারের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত অংশ বাজারে বিক্রি করতে পারতেন। কিন্তু বর্তমানে অপরিকল্পিত শিল্প কারখানা স্থাপন ও অন্যান্য কারণে সিএফসি, কার্বন ডাই-অক্সাইড ও মিথেন গ্যাসের নিঃসরণ বাড়ছে। আবার বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, খরা ও জলোচ্ছ্বাস বৃদ্ধি পাচ্ছে। ফলে তার উৎপাদন পূর্বের তুলনায় অনেক কম হচ্ছে। যা ওপরে বর্ণিত পরিবেশ দূষণের সাথে সংগতিপূর্ণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগের কারণগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর