কৃষি উন্নয়নে উক্ত বিষয়টির প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: কৃষি উন্নয়নের ক্ষেত্রে শস্য বহুমুখীকরণের প্রভাব গুরুত্বপূর্ণ। শস্যবহুমুখীকরণ হলো এক ফসলের পরিবর্তে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল চাষ করার পদ্ধতি। এভাবে চাষ করার ফলে মাটির উর্বরতা অক্ষুণ্ণ থাকে এবং মোট উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়াও এটি নিবিড় চাষাবাদ, কর্মসংস্থান ও আয় বৃদ্ধির মাধ্যমে কৃষি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। উদ্দীপকে নবীন মিয়া কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে জানতে পারলেন যে জমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল উৎপাদন করলে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। তাই তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল উৎপাদন শুরু করলেন। অর্থাৎ তিনি শস্য বহুমুখীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও আথিক লাভবান হতে চেষ্টা করেন। শস্য বহুমুখীকরণের ফলে জমির উৎপাদন শক্তি বা উর্বরতা অক্ষুণ্ণ থাকে। পাশাপাশি সারা বছর নিবিড় চাষাবাদ চলে। ফলে মোট উৎপাদন এবং কর্মসংস্থান উভয়ই বৃদ্ধি পায়। এতে কৃষকের আয় বৃদ্ধি এবং বছরব্যাপী পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা তৈরি হয়। এভাবে কৃষকের দক্ষতা বৃদ্ধি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এবং ঝুঁকি হ্রাসের মাধ্যমে কৃষির উন্নয়ন ত্বরান্বিত হয়। সুতরাং বলা যায়, কৃষি উন্নয়নে শস্যবহুমুখকরণের প্রভাব অপরিসীম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কৃষি উন্নয়নে উক্ত বিষয়টির প্রভাব বিশ্লেষণ করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর