বাংলাদেশের অর্থনীতিতে উক্ত খাতদুটির বিপুল সম্ভাবনা রয়েছে বিশ্লেষণ করো।
উত্তর: শাকসবজি ও মৎস্য সম্পদ কৃষিখাতের অন্যতম দুটি উপখাত। কৃষি উৎপাদন বহুলাংশে প্রকৃতির ওপর নির্ভরশীল। তাই কোনো দেশের আবহাওয়া ও অন্যান্য প্রাকৃতিক উপাদান কৃষি উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অনুকূল আবহাওয়া এবং প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ হলে কৃষি উৎপাদন বহুলাংশে বাড়ানো সম্ভব হয়। উদ্দীপকে বাংলাদেশের শাকসবজি উপখাতের প্রবৃদ্ধিতে হ্রাস-বৃদ্ধি লক্ষ করা যায়। কিন্তু প্রবৃদ্ধির হার ধনাত্মক হওয়ায় প্রত্যেক বছর উৎপাদনের পরিমাণ পূর্বের তুলনায় অধিক হওয়াকে নির্দেশ করে। অন্যদিকে মৎস্য খাতের প্রবৃদ্ধির স্থির থাকলে মোট উৎপাদন ক্রমশ বেড়ে চলেছে। বাংলাদেশের অভ্যন্তরে অসংখ্য নদ-নদী, খাল-বিল, হাওর-বাঁওড় এবং দেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। তাই প্রাকৃতিকভাবেই বাংলাদেশে মৎস্য খাতের উৎসগুলো ভরপুর হওয়ায় প্রচুর পরিমাণ মৎস্য আহরণ করা সম্ভব। আবার বাংলাদেশে উর্বর মাটি এবং নাতিশীতোষ্ণ আবহাওয়া শাকসবজি উৎপাদনে সহায়ক। ফলে সহজেই সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে শাকসবজি উৎপাদন বাড়ানো সম্ভব। সুতরাং বলা যায়, বাংলাদেশের অর্থনীতিতে শাকসবজি ও মৎস্য সম্পদের বিপুল সম্ভবনা রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের অর্থনীতিতে উক্ত খাতদুটির বিপুল সম্ভাবনা রয়েছে বিশ্লেষণ করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর