উদ্দীপকে ফসল উৎপাদনের কোন বিষয়টি নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ফসল উৎপাদনের বহুমুখীকরণকে নির্দেশ করা হয়েছে। কোনো জমিতে বিভিন্ন মৌসুমে একই ফসল চাষের পরিবর্তে ভিন্ন ভিন্ন ফসল চাষ করা হলো শস্যবহুমুখীকরণ। শস্যবহুমুখীকরণের ফলে জমির রাসায়নিক উপাদান স্থির থাকে। ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পায়। যার ফলে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। উদ্দীপকে নবীন মিয়া একই ফসল উৎপাদন করায় উৎপাদন দিন দিন কমে আসছে। তিনি উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল উৎপাদন করার আর্থিক লাভের কথা জানতে পারেন। তাই তিনি তার জমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল উৎপাদন শুরু করেন, যা শস্য বহুমুখীকরণকে নির্দেশ করে। তাই বলা যায়, নবীন মিয়ার ফসল উৎপাদন করার পদ্ধতিটি শস্যবহুমুখীকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ফসল উৎপাদনের কোন বিষয়টি নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর