উদ্দীপকে কৃষি ঋণের কোন উৎসের কথা বলা হয়েছে - ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কৃষিঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসের কথা বলা হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- ঋণদানের যে সমস্ত উৎস সরকারি বিধি ও নিয়মবহির্ভূতভাবে পরিচালিত হয়, সেসব উৎসকে অপ্রাতিষ্ঠানিক উৎস বলা হয়। বাংলাদেশে কৃষিঋণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হলো আত্মীয়- স্বজন ও বন্ধুবান্ধব। আমাদের দেশের কৃষকরা প্রয়োজনে আত্মীয়- স্বজন ও বন্ধুবান্ধবের নিকট হতে ঋণ গ্রহণ করে থাকে। এ ঋণের জন্য সাধারণত কোনো সুদ দিতে হয় না। বাংলাদেশে কৃষিঋণের ক্ষেত্রে গ্রাম্য মহাজনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের মহাজনরা জমি, অলংকার ও অন্যান্য অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে কৃষকদের ঋণ দিয়ে থাকে। এজন্য কৃষকদের অত্যধিক উচ্চহারে সুদ দিতে হয়। বাংলাদেশের গ্রামাঞ্চলে এক শ্রেণির ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদার রয়েছে। তারা কৃষকদের ঋণদানের জন্য সবসময় কিছু নগদ অর্থ হাতে জমা রাখে এবং সাধারণত ফসল বপনের পূর্বে কৃষকদের ঋণ দিয়ে থাকে। উৎপাদিত শস্য কম দামে ক্রয়ের জন্যই মূলত এ ঋণ দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশের গ্রামাঞ্চলে কিছু কিছু ভুঁইফোঁড় বিত্তশালী ব্যক্তি সম্পত্তি, অলংকার ইত্যাদি বন্ধক রেখে কৃষকদের ঋণদান করে। এজন্য কৃষকদের নিকট হতে চড়া হারে সুদ আদায় করা হয়। উদ্দীপকে রহিম মিয়া আবাদ মৌসুমে গ্রাম্য মহাজনের কাছ থেকে চড়াসুদে ঋণ গ্রহণ করেছেন। যা কৃষিঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসকে নির্দেশ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কৃষি ঋণের কোন উৎসের কথা বলা হয়েছে - ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর