ফজলুর কৃষি খামারটির উৎপাদন কৌশল ও দক্ষতা সম্পর্কিত বৈশিষ্ট্য বর্ণনাপূর্বক এর প্রকৃতি নির্ণয় কর।
উত্তর: ফজলুর কৃষি খামারটি জীবননির্বাহী খামার। কৃষি খামারটির উৎপাদন কৌশল ও দক্ষতা সম্পর্কিত বৈশিষ্ট্য বর্ণনাপূর্বক নিম্নে আলোচনা করা হলো : জীবননির্বাহের উদ্দেশ্যে যে ক্ষুদ্রায়তনের ভূমি চাষাবাদের মাধ্যমে ফসল উৎপাদন করা হয় তা জীবননির্বাহী খামার। এই ধরনের খামারের ব্যবস্থাপনা নিম্নমানের। আবার চাষাবাদও সনাতন পদ্ধতির। তাই উৎপাদন কম হয়। এ কারণে কোন উদ্বৃত্ত থাকে না। উদ্দীপকে ফজলু তার অল্প জমিতে পরম যত্নে চাষাবাদ করে। উক্ত জমিতে তিনি যে ফসল উৎপাদন করেন তা দিয়ে কোনমতে তার পরিবারের ভরনপোষণ চলে। কিন্তু বাজারজাত করার মত কোন উদ্বৃত্ত থাকে না। অর্থাৎ ফজলুর খামারটি ক্ষুদ্রায়তনের জীবন নির্বাহী। তার খামারের উৎপাদন কৌশল সনাতনী পদ্ধতির , ব্যবস্থাপনা অসংগঠিত এবং পরিদর্শন ব্যবস্থাও অদক্ষ। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত ফজলুর খামারটি জীবন নির্বাহী খামার।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
ফজলুর কৃষি খামারটির উৎপাদন কৌশল ও দক্ষতা সম্পর্কিত বৈশিষ্ট্য বর্ণনা…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর