উদ্দীপকের টেবিলে প্রদত্ত কৃষি খাতের অবদানের কাঠামোগত পরিবর্তন লেখচিত্রে প্রদর্শন করো।
উত্তর: বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ক্রমশ হ্রাস পাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। কৃষিকে কেন্দ্র করেই এর কাঠামো গড়ে উঠেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে জিডিপিতে কৃষি খাতের অবদান সর্বোচ্চ ছিল। কিন্তু তা এখন ক্রমশ হ্রাস পাচ্ছে। ২০২২-২৩ অর্থবছরে জিডিপিতে কৃষির অবদান হ্রাস পেয়ে ১১.২০ শতাংশ হয়েছে। উদ্দীপকে জিডিপিতে কৃষি খাতের অবদানের কাঠামোগত পরিবর্তন দেওয়া আছে। তথ্যানুসারে লেখচিত্র অঙ্কন করা হলো- চিত্রে ভূমি অক্ষে সময় এবং লম্ব অক্ষে জিডিপি (শতকরা হার) পরিমাপ করা হয়েছে। চিত্রে দেখা যায়, ১৯৮০-৮১ অর্থবছরে জিডিপিতে কৃষি খাতের অবদান ছিল ৩৩.০৭%। এ অবদানের হার ক্রমশ হ্রাস পেয়ে ১৯৯৫-৯৬, ২০০৫-০৬ ও ২০২০-২১ অর্থবছরে যথাক্রমে ২৫.৬৮%, ১৯.০১% ও ১২.০৭% হয়েছে। অর্থাৎ অর্থনীতিতে কৃষির অবদান হ্রাস পেয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের টেবিলে প্রদত্ত কৃষি খাতের অবদানের কাঠামোগত পরিবর্তন লেখচি…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর