উদ্দীপকের আলোকে রাসেল ও কামালের খামারের মধ্যে উৎপাদনশীলতার ভিত্তিতে তুলনা করো।
উত্তর: উদ্দীপকের রাসেলের খামারটি জীবননির্বাহী খামার এবং কামালের খামারটি বাণিজ্যিক খামার। যে বৃহদায়তনের খামারে অধিক পুঁজি ও উন্নত প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করা হয় তা বাণিজ্যিক খামার। এ ধরনের খামারের লক্ষ হলো অধিক উদ্বৃত্ত সৃষ্টির মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা। অন্যদিকে, পারিবারিক ব্যয় নির্বাহের লক্ষ্যে যে খামার চাষাবাদ করা হয় তা জীবননির্বাহী খামার। উদ্দীপকে রাসেল এক একর জমিতে উৎপাদিত ফসলের পুরোটাই পরিবারের ভরণ পোষণের জন্য ব্যয় করে। তাই এটি একটি জীবননির্বাহী খামার। অন্যদিকে কামালের জমির পরিমাণ ৫ একরের বেশি। সে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেন। ফলে নিজের ভরণ-পোষণের পরও তিনি প্রচুর পরিমাণ টাকা আয় করেন। সুতরাং কামালের খামারটি বাণিজ্যিক খামারকে নির্দেশ করে। জীবননির্বাহী খামার সাধারণত স্বল্প আয়তনের এবং সনাতন পদ্ধতিতে চাষকৃত খামার। তাই এ ধরনের খামারের উৎপাদনশীলতা বা একর প্রতি মোট উৎপাদন কম হয়। কিন্তু বাণিজ্যিক খামার আয়তনে বৃহৎ এবং অধিক পুঁজি ও উন্নত প্রযুক্তি দ্বারা পরিচালিত। ফলে এ ধরনের খামারের উৎপাদনশীলতা অধিক হয়। মোট উৎপাদনও সর্বোচ্চ হয়। সুতরাং বলা যায়, জীবননির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্য রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে রাসেল ও কামালের খামারের মধ্যে উৎপাদনশীলতার ভিত্তিতে…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর