বেকারত্ব হ্রাস, মহিলাদের কর্মসংস্থান ও সম্পদের সুষম বন্টনে উদ্দীপকে উল্লিখিত শিল্পটির গুরুত্ব আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কুটির শিল্পটি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বল্প মূলধ, সহজলভ্য কাঁচামাল, সাধারণ যন্ত্রপাতি দ্বারা পরিচালিত হয় কুটির শিল্প। এই শিল্প দেশের অনেক বেকারের বিশেষত নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছ। এটি একদিকে বাজারের পণ্য সরবরাহের মাধ্যমে দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। অন্যদিকে এসব পণ্য রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করাও সম্ভব । উদ্দীপকের রবির কুটির শিল্পে সাফল্যে গ্রামের অনেকেই এই শিল্প আত্মনিয়োগ করেন। ফলে গ্রামের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এতে দারিদ্রতার হ্রাসের মাধ্যমে দেশের উন্নতি ঘটে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এসব কার্যাবলির ব্যাপক ভূমিকা আছে। বর্তমানে এদেশের অনেক কৃষি শ্রমিক কুটির শিল্পের কাজে আত্মনিয়োগ করেছ। এখানে বৃহৎ শিল্পের অনেক পরিত্যক্ত উপজাত দ্রব্য কাঁচামাল হিসেবে ব্যবহূত হয়। এছাড়া কুটির শিল্পে নারীদের কর্মসংস্থান বেশি বলে তারা স্বাবলম্বী হতে পারে। বিদেশে কুটির শিল্পজাত পণ্যের ব্যাপক চাহিদা থাকায় এসব দ্রব্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে পারলে অধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। এছাড়া, এ শিল্পের উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণ হয়ে থাকে। সুতরাং বলা যায়, বেকারত্ব হ্রাস, মহিলা কর্মসংস্থান ও সম্পদের বন্টনে কুটির শিল্পের ভূমিকা ব্যাপক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বেকারত্ব হ্রাস, মহিলাদের কর্মসংস্থান ও সম্পদের সুষম বন্টনে উদ্দীপকে…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর