উল্লেখিত প্রযুক্তির সাহায্যে কৃষকরা কিভাবে উপকৃত হয়? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: বউদ্দীপকে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদকের দক্ষতা ও উৎপাদন বাড়ে। তথ্য-প্রযুক্তির জ্ঞান ও আধুনিক যন্ত্রপাতি কৃষিতে ব্যবহার করে উৎপাদন ও বিপণন করাই হলো কৃষিতে আইসিটির ব্যবহার। এর মাধ্যমে কৃষকরা দক্ষতার 'সাথে উৎপাদন করতে পারে। আবার, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ থেকে মুক্তি পেতে কৃষিতে আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে জনকল্যাণমুখী সরকার কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তির লক্ষ্যে ICT ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে। কৃষিপণ্যের নির্ধারিত দাম ঠিক করে তা প্রযুক্তির মাধ্যমে কৃষকদের জানিয়ে দেয়। ফলে কৃষকরা বাজারের প্রয়োজনীয় তথ্য সম্পর্কে অবগত থাকে। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত ও উফশী ফসলের জাত উদ্ভাবন করা যায়। ফলে উৎপাদন বৃদ্ধি পায়। কৃষিতে আবহাওয়া, ঝড় বৃষ্টি, তাপমাত্রা অত্যন্ত প্রবল ভূমিকা পালন করে। আইসিটির মাধ্যমে এ সম্পর্কে তথ্য পেয়ে কৃষকরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাটি, বীজ ও যন্ত্রপাতির গুণাগুণ সম্পর্কে কৃষক অভিহিত হতে পারে। এছাড়া কৃষকরা বিশেষজ্ঞদের কাছে ফসলের রোগ ও প্রতিকার সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে। এভাবে, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে কৃষকরা অনেক লাভবান হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উল্লেখিত প্রযুক্তির সাহায্যে কৃষকরা কিভাবে উপকৃত হয়? উদ্দীপকের আলো…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর