উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপগুলো পর্যাপ্ত কি না? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কৃষি ঋণের সমস্যা সমাধানে সরকারের গৃহীত পদক্ষেপ গুলো পর্যাপ্ত নয়। নিম্নে তা আলোচনা করা হলো : কৃষি কাজের নির্বাহের জন্য কৃষকরা বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ নেয়। এক্ষেত্রে অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো অসংগঠিত ও শোষণমূলক হওয়ায় কৃষকদের ঋণের জন্য প্রাতিষ্ঠানিক উৎসগুলোর দিকে হাত বাড়াতে হয়। কিন্তু প্রাতিষ্ঠানিক উৎসগুলো থেকে ঋণ গ্রহণ করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। উদ্দীপকে কৃষি ঋণের উপযোগিতা বৃদ্ধির কারণে কৃষকরা ঋণ নিতে নানা ধরনের সমস্যায় পড়ে। সরকার এসব সমস্যা সমাধানের ঋণের পরিমাণ বৃদ্ধি, সুদের হার হ্রাস, তদারকি বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের ফলে কৃষি ঋণের সমস্যা কিছুটা সমাধান হলেও তা পর্যাপ্ত নয় । কৃষি আধুনিকায়নের জন্য কৃষকদের প্রচুর অর্থের প্রয়োজন। কৃষকদের হাতে প্রয়োজনীয় অর্থ সরবরাহের জন্য সরকার উদ্দীপকে উল্লেখিত পদক্ষেপের পাশাপাশি আরো পদক্ষেপ গ্রহণ করতে পারে। যেমন নতুন ব্যাংক অনুমোদন ও ব্যাংকের শাখা গ্রাম পর্যায়ে স্থাপনের শর্ত আরোপ করতে পারে। এর পাশাপাশি স্বল্প সুদের ঋণ বা ভর্তুকি সুবিধা দিতে হবে। প্রাতিষ্ঠানিক উৎসগুলো থেকে ঋণ নিতে জামানতের প্রয়োজন হয়। তাই তাদের জামানতবিহীন ঋণ সুবিধার ব্যবস্থা করতে হবেসুতরাং বলা যায় যে, উদ্দীপকের সরকারের পদক্ষেপ কৃষিঋণ বৃদ্ধির জন্য পর্যাপ্ত নয়। ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপগুলো পর্যাপ্ত কি না? …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর