খামার Q এবং খামার R এর তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের Q খাবারটি জীবন নির্বাহী খামার এবং R খামাটি বাণিজ্যিক খামার। যে বৃহদায়তনের খামারে অধিক পুঁজি ও উন্নত প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করা হয় তা বাণিজ্যিক খামার। এ ধরনের খাবারের লক্ষ্য হলো অধিক উদ্বৃত্ত সৃষ্টির মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা। অন্যদিকে পারিবারিক ব্যয় নির্বাহের লক্ষ্যে যে খাবার চাষাবাদ করা হয় তা জীবন নির্বাহী খামার। উদ্দীপকে R খামারটির উদ্দেশ্য অধিক উৎপাদন ও মুনাফা সৃষ্টি করা। এ খামারটি ১৮.৫ একর জমির যা আয়তনের বৃহৎ। এর যোগাযোগ ব্যবস্থা উন্নত এবং এটি প্রাতিষ্ঠানিক উৎস থেকে সংগৃহীত অধিক পুঁজি দ্বারা পরিচালিত হয়। সুতরাং R খামারটি একটি বাণিজ্যিক খামার। অন্যদিকে Q খামারটি জীবন নির্বাহী খামার। জীবন নির্বাহী খামারের উদ্দেশ্য পরিবার পরিচালনা করা। কিন্তু বাণিজ্যিক খামারের উদ্দেশ্য মুনাফা সৃষ্টি করা। জীবন নির্বাহী খামার সাধারণত স্বল্প আয়তনে এবং সনাতন পদ্ধতিতে চাষকৃত। কিন্তু বাণিজ্যিক বৃহৎ আয়তনের এবং অধিক পুঁজি ও উন্নত প্রযুক্তি দ্বারা পরিচালিত। বাণিজ্যিক খামারের শ্রমবিভাগ ও প্রবর্তিত হয়। কিন্তু জীবন নির্বাহী খামারে এই ধরনের সুযোগ নেই। সুতরাং বলা যায় য, জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্য রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
খামার Q এবং খামার R এর তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর