বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সেলাই ঘর এর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে 'সেলাইঘর' তথা কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মকর্মসংস্থানের প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় দুই কোটি লোক বেকার। তাই বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হলো বেকার সমস্যা। এছাড়া বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা যে হারে বাড়ছে কর্মসংস্থান সে হারে বাড়ছে না। ফলে এদেশের অর্থনীতিতে দারিদ্র ও বেকারত্ব একসাথে লক্ষ করা যায়। এ অবস্থায় দারিদ্র বিমোচন ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে আত্মকর্মসংস্থান অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। উদ্দীপকের রিমা ও শীমা যুব উন্নয়ন কর্মকর্তার পরামর্শে স্থানীয় বাজারে 'সেলাইঘর' নামে একটি টেলারিং দোকান দেন। এ থেকে প্রথম মাসে ২০ হাজার টাকা মুনাফা লাভ করেন। অর্থাৎ এখানে তাদের মধ্যে আত্মকর্মসংস্থানের বিষয়টি ফুটে উঠেছে। এখানে তারা নিজ উদ্যোগে নিজের কর্মসংস্থান সৃষ্টি করে। এর মাধ্যমে তারা তাদের বেকারত্ব দূর করে।আর্তকর্মসংস্থানের মাধ্যমে একজন মানুষ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি লাভ করে। কর্মসংস্থান সৃষ্টি হলে জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়। ফলে মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়। যখন একটি দেশে কর্মসংস্থান বৃদ্ধি পায় তখন আয় বৈষম্য হ্রাস পায়। ফলে আয়ের সুষম বন্টন হয়। এতে দেশে দারিদ্র হ্রাস পায়। সর্বোপরি অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হয়। তাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা অপরিসীম
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সেলাই ঘর এর যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর

উত্তর
উত্তর