উদ্দীপকের রিমা ও সীমা এর উদ্যোগটির প্রকৃতি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের রিমা ও সীমা এর উদ্যোগটির মধ্যে আত্মকর্মসংস্থান ধারণাটি প্রতিফলিত হয়েছি। কেউ নিজের যৎসামান্য পুঁজি ও স্থাবর সম্পত্তি কাজে লাগিয়ে অর্থ উপার্জন করলে তাকে আত্মকর্মসংস্থান বলে। নির্দিষ্ট কাজের প্রশিক্ষণ নিয়ে নিজেই কাজ শুরু করলে আত্মকর্মসংস্থান ব্যবস্থা কার্যকর ও স্থায়ী হয়। আত্মকর্মসংস্থানের মাধ্যমে মানুষ নিজের বুদ্ধি ও শক্তিকে কাজে লাগিয়ে বেকারত্বের গ্লানি থেকে মুক্ত হতে পারে।উদ্দীপকের রিমা ও শীমা নারায়ণগঞ্জে একটি গার্মেন্টস-এ চাকরিরত ছিলো। 'কোভিড -১৯' মহামারিতে তাদের চাকরি চলে যায় এবং গ্রামে ফিরে আসে। তারা যুব উন্নয়ন কর্মকর্তার পরামর্শে স্থানীয় বাজারে সেলাইঘর নামে একটি টেইলারিং দোকান দেয়। এ থেকে প্রথম মাসে ২০ হাজার টাকা মুনাফা লাভ করেন। অর্থাৎ এখানে তাদের মধ্যে আত্মকর্মসংস্থানের বিষয়টি ফুটে উঠেছে। এখানে তারা নিজ উদ্যোগে নিজের কর্মসংস্থান সৃষ্টি করে। এর মাধ্যমে তারা তাদের বেকারত্ব দূর করে। সুতরাং বলা যায়, রিমা ও শীমার উদ্যোগটি আত্মকর্মসংস্থানের অনুরূপ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের রিমা ও সীমা এর উদ্যোগটির প্রকৃতি বর্ণনা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর

উত্তর
উত্তর