রহমত উল্লার সমস্যার সমাধানে সরকার গৃহীত পদক্ষেপ সমূহ মূল্যায়ন কর।
উত্তর: সরকার বা রাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কৃষি পণ্য বিপণনে সমস্যা গুলো দূর করে কৃষি উন্নয়নের পথ প্রশস্ত করা সম্ভব। নিম্নে তা আলোচনা করা হলো :সরকার কর্তৃক সরাসরি কৃষি পণ্য ক্রয় এবং দেশের অভ্যন্তরে বা বিদেশে পণ্য বিক্রয়কে রাষ্ট্রীয় বিপণন বলে। বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা নানা ধরনের সমস্যা আক্রান্ত। সেগুলো কৃষকদের পক্ষে ব্যক্তিগত উদ্যোগে সমাধান করা সম্ভব নয়। সরকারের হস্তক্ষেপেই সমাধান করা সম্ভব হবে। উদ্দীপকের রহমত উল্লাহ কৃষি পণ্য বিপণন এর সমস্যা সম্মুখীন হন। পাইকারি বাজারে ফড়িয়া দালালের জন্য ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এসো সমস্যা সমাধান করতে সরকার পণ্যের মূল্য নির্ধারণ এজেন্সি ও সমবায় বাজার গঠন করেন। কৃষকরা যেন উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় সেজন্য কৃষি পন্যের বাজার থেকে দালাল ও মধ্যবিত্ত ফড়িয়াদের বিলোপ সাধন করতে হবে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও সমবায় সমিতি স্থাপনের মাধ্যমে এদের কার্যকলাপ বন্ধ করা সম্ভব। বিভিন্ন বাজারে কৃষকদের নিকট থেকে আড়তদারি, পাল্লাদাড়ি, টোল, চাঁদা ইত্যাদি অজুহাতে অর্থ আদায় করে। এসব কাজ যাতে করতে না পারে সেজন্য আমাদের গ্রাম অঞ্চলে বাজারগুলো সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা দরকার। সরকারের এই পদক্ষেপ গুলোই পারে রহমত উল্লাহকে বিপণন সমস্যা থেকে উদ্ধার করতে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত সরকারের গৃহীত পদক্ষেপ গুলো কার্যকর হলে কৃষক লাভবান হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
রহমত উল্লার সমস্যার সমাধানে সরকার গৃহীত পদক্ষেপ সমূহ মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর