উদ্দীপক অনুযায়ী সরকারের গৃহীত পদক্ষেপ শরীফ হোসেনের কৃষি উৎপাদন ও জীবন যাত্রার মানের উপর কিভাবে প্রভাব বিস্তার করবে? যথাযথ বিশ্লেষণ কর।
উত্তর: সরকারের গৃহীত পদক্ষেপ শরীফ হোসেনের কৃষি উৎপাদন ও জীবনযাত্রার মানের উপর ইতিবাচক প্রভাব রাখবে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : কৃষি উৎপাদনের বিনিয়োগের স্বল্পতা দূর করতে বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করেছে। এই ব্যাংক দুটি কৃষকদের স্বল্প, মাধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে। নগদ তহবিল সরবরাহের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানা দিন বাণিজ্যিক ব্যাংক ঋণ দেয়। এছাড়া বাংলাদেশ সমবায় ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ প্রদান করে। উদ্দীপকে শরিফ হোসেন ভুট্টা চাষ করার জন্য স্থানীয় কৃষি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। সরকার চলতি বছর ঋণের সুদ মওকুফ এর ঘোষণা দেয়। ফলে শরীফ হোসেন বিভিন্ন মেয়াদের সুদ মুক্ত ঋণ গ্রহণ করতে পারবে। এতে তার মূলধন সমস্যা দূর হবে উন্নত চাষবাদের মাধ্যমে তার ভূমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। ফলে তার আয় বৃদ্ধি পাবে। কৃষকদের চাষাবাদের জন্য প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক ও পানি সেচের প্রয়োজন। এসব উপাদানগুলো সহজে ক্রয় করতে পারবে কৃষি ঋণের মাধ্যমে। ফলে তাদের উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়াও সঠিক সময়ে কৃষি উপকরণ জমিতে প্রয়োগ করার ফলে ফসলের গুণগত মান বাড়বে। উৎপাদিত ফসল বিক্রি করে অর্থ উপার্জনের মাধ্যমে কৃষকদের জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে। সুতারং বলা যায় য, সরকারের গৃহীত পদক্ষেপ শরীফ হোসেনের কৃষি উৎপাদন ও জীবন যাত্রার মানের বৃদ্ধি পাবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী সরকারের গৃহীত পদক্ষেপ শরীফ হোসেনের কৃষি উৎপাদন ও জ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর