উদ্দীপকে উল্লিখিত সমস্যা দূরীকরণে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের কৃষিজাত পণ্য বিপণনের সমস্যা সমাধানে রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। বাংলাদেশের কৃষিজাত পণ্যের বিপণন ব্যবস্থায় বিভিন্ন ধরনের সমস্যা বা ত্রুটি লক্ষ করা যায়। ফলে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। তাই কৃষি বিপণনের সমস্যা সমাধানে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দালাল ও ফড়িয়াদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ ও পণ্য মূল্যের দাম নির্ধারণ করা উচিত। উদ্দীপকে রসুলপুর গ্রামে কৃষিপণ্যের বিপণন সমস্যা সৃষ্টি হয়েছে। ফলে ওই গ্রামের কৃষকরা ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। কারণ কৃষকরা পরিবহনের সমস্যা, দালাল ও ফড়িয়াদের দৌরাত্ম্য, দামের অনিশ্চয়তা ইত্যাদি সমস্যার সম্মুখীন হন। এসব সমস্যা সরকারের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দূর করা সম্ভব। সরকার রাস্তাঘাট তথা বাজারের ভৌত অবকাঠামোগত উন্নয়ন করলে কৃষিজ দ্রব্যের পরিবহন খরচ কমবে। এর ফলে কৃষকরা কম খরচে ও সহজে কৃষিজাত দ্রব্য বাজারজাত করতে পারে। বাজারে দালাল ও ফড়িয়াদের বিলোপসাধন করলে কৃষকরা ন্যায্যমূল্যে তাদের দ্রব্য বিক্রয় করতে পারবেন। আবার পণ্যের গুদামজাতকরণ ও পণ্যমূল্য নির্ধারণ করা হলে কৃষকরা সময়মতো সঠিক দামে তাদের পণ্য বিক্রি করতে সক্ষম হবেন। সরকারের পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া উচিত। এছাড়াও সরকার কৃষকদের পর্যাপ্ত ঋণ সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এসব ব্যবস্থা গ্রহণ করলে কৃষি বিপণনের সমস্যা অনেকাংশে দূরীভূত হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যা দূরীকরণে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? ত…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর