উদ্দীপকে উল্লিখিত কৃষি ঋণের উৎসের শ্রেণীবিভাগ চিহ্নিত কর।
উত্তর: উদ্দীপকে কৃষিঋণের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস গুলো লক্ষ্য করা যায়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : কৃষিঋণের যেসব উৎস সরকারি ঋণদানের বিধি ও নিয়মের অন্তর্ভুক্ত সেসব উৎসকে প্রাতিষ্ঠানিক উৎস বলে। যেমন ব্যাংক, বীমা ইত্যাদি। আর কৃষিঋণের যেসব উৎস সরকারি বিধি ও নিয়ম বহির্ভূত সেসব উৎসকে অপ্রাতিষ্ঠানিক উৎস বলে। যেমন গ্রাম্য-মহাজন, বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন ইত্যাদি। উদ্দীপকের জনাব জমির একজন ভুট্টা চাষী। তিনি চাষাবাদ করতে গিয়ে তার মামা ও ভুট্টা বেপারির নিকট থেকে ঋণ গ্রহণ করেন। যা অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎস সহকে নির্দেশ করে। আবার তার বন্ধু শরীফ ভুট্টা চাষ করার জন্য কৃষি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। এটি প্রাতিষ্ঠানিক ঋণের উৎস ও সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে কৃষিঋণের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস উল্লেখ করা হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কৃষি ঋণের উৎসের শ্রেণীবিভাগ চিহ্নিত কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর