জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার কর্তৃক গৃহীত কার্যক্রমগুলো উদ্দীপকের আলোকে আলোচনা কর।
উত্তর: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকার অভিযোজন কৌশল অবলম্বন করেন। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোকেই অভিযোজন বলে। জলবায়ু পরিবর্তনের ফলে যে অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয় সেরূপ পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলাই অভিযোজন। উক্ত অভিযোজন কৌশল অবলম্বন করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে থাকে সরকার। উদ্দীপকে বাংলাদেশের সরকার কর্তৃক গৃহীত কার্যক্রম হলো অভিযোজন কৌশল অবলম্বনের মাধ্যমে তহবিল গঠন করা। এছাড়া সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে। সরকার জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর লক্ষ্যে অভিযোজন কৌশলে নানা অংশীদারিত্ব কার্যক্রম গ্রহণ করেছে। এছাড়াও ওজন স্তর রক্ষার নিমিত্তে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। সেই সাথে নদ-নদীর পানি দূষণ রোধের ব্যবস্থা গ্রহণ করেছে। বায়ু দূষণ, শব্দ দূষণ ও পানি দূষণ রোধে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার তহবিল গঠন করেছে যেন জলবায়ু পরিবর্তনের ফলে জরুরি অবস্থার সৃষ্টি হলে সরকার সে অবস্থার মোকাবেলা করতে পারে। এছাড়াও সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি বিভিন্ন আইন প্রনয়ন করেছেন। এর ফলে কৃষিকে অতিমাত্রায় ঝুঁকিমুক্ত করা সম্ভব। সুতরাং বলা যায়, সরকারের প্রযুক্ত পদক্ষেপসমূহ বন্যা, খরা, লবনাক্ততা ইত্যাদি জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার কর্তৃক গৃহীত কার্যক্রমগুলো উদ্দীপক…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর