উদ্দীপকে বিদ্যুৎ উৎপাদনে কোন বিষয়টি উল্লেখ আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক পড়ে বুঝতে পারে যে, উদ্দীপকে বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির ব্যবহার উল্লেখ করা হয়েছে। পরমাণু দ্বারা উৎপাদিত শক্তি হচ্ছে পরমাণু শক্তি। তেজস্ক্রিয় পদার্থের পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের বিভাজন বা সংযোজন ঘটালে যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে পারমাণবিক শক্তি বলে। নিউক্লিয় ফিশন বিক্রিয়ার ফলে এই শক্তির উদ্ভব ঘটে। পারমাণবিক শক্তি হলো অনু ক্ষমতার উৎস, যা পারমানবিক বিক্রিয়ার মাধ্যমে তাপ ও বিদ্যুৎ উৎপাদন করে। উদ্দীপকে আমরা দেখতে পাই, পূর্বা তার বাবার সাথে খুলনা থেকে ঢাকা আসার সময় রূপপুর নামক স্থানে বিরাট কর্মযজ্ঞ দেখতে পায় ।সেখানে সারিসারি সু-উচ্চ বিল্ডিং ও বিদেশী মানুষদের উপস্থিতি লক্ষ্য করে। পূর্বা তার বাবার কাছে এই সম্পর্কে জানতে চাইলে তার বাবা তাকে বলে এই জায়গার নাম পাবনার রূপপর। বাংলাদেশে একমাত্র পাবনাতেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক শক্তিকে নির্দেশ করে। সুতরাং উদ্দীপকে পারমাণবিক শক্তির কথা উল্লেখ করা হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিদ্যুৎ উৎপাদনে কোন বিষয়টি উল্লেখ আছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর