উদ্দীপকের আধুনিক প্রযুক্তি ব্যবহার কীভাবে কৃষকদের লাভবান করেছে? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদকের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। যা কৃষকদের লাভবান করছে, নিচে আমার মতামত ব্যক্ত করা হলো – কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে কৃষকের দক্ষতা বৃদ্ধি পায় এবং উৎপাদনের পরিমাণ বাড়ে। দক্ষতা বৃদ্ধির ফলে কৃষকেরা কম সময়ে এবং কম কম খরচে অধিক কৃষি পণ্য উৎপাদন করতে পারে। অপরদিকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে কৃষিকে রক্ষা করতে আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে হাসিম সঠিক সমযয়ে তথ্য পেতে আইসিটি ব্যবহার করেছেন, যার ফলে, তিনি কৃষি বিষয়ক বা বাজার বিষয়ক যেকোনো তথ্য খুব সহজেই পেয়েছেন। এভাবে তিনি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সফল হতে পেরেছেন। কৃষিকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত ও উফসী ফসলের জাত উদ্ভাবন করা যায়। যার ফলে উৎপাদন বৃদ্ধি পায়, কৃষিতে আবহাওয়া প্রাকৃতিক দুর্যোগ প্রবল ভূমিকা পালন করে। আইসিটির মাধ্যমে এই সম্পর্কে তথ্য পেয়ে কৃষকেরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাটি, বীজ ও যন্ত্রপাতির গুনাগুন সম্পর্কে কৃষক অবহিত হতে পারে এবং বিশেষজ্ঞদের কাছে ফসলের রোগ ও প্রতিকার সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে। এভাবে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাবে, যার ফলে কৃষকেরা অনেক লাভবান হবে। অতএব, বলা যায় যে, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উৎপাদকের দক্ষতা ও উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যা কৃষিকে লাভবান করছে ঘুরছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আধুনিক প্রযুক্তি ব্যবহার কীভাবে কৃষকদের লাভবান করেছে? তোম…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর