কৃষির উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত কৃষি উপকরণ বিতরণের ইতিবাচক দিকটি মূল্যায়ন কর।
উত্তর: কৃষির উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে কৃষিক্ষেত্রে এক আমূল পরিবর্তন সাধিত হয়ে কৃষিক্ষেত্রে ভিন্নমাত্রা যোগ হবে। কৃষিক্ষেত্রে উদ্যোক্তা সৃষ্টি ও উদ্যোক্তাদের আগ্রহ বৃদ্ধি, কৃষি সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষকে সামনে রেখে সরকার মূলত কৃষিঋণ সরবরাহ করে থাকে। যেন উক্ত ঋণ গ্রহণের ফলে কৃষক তার উৎপাদন ব্যবস্থায় অধিক বিনিয়োগের মাধ্যমে অধিক উৎপাদন করতে পাবে। উদ্যোক্তাগণ কৃষিক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে নতুন উদ্যোক্তার সৃষ্টি হয় এবং প্রচলিত উদ্যোক্তারা আরও অধিক উৎপাদনে আগ্রহ প্রকাশ করে সার্বিক মোট উৎপাদনে ভূমিকা রাখতে পারে। কৃষি ঋণ বিতরণে সরকারের প্রধান লক্ষ্য হলো খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এবং উক্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকার কৃষি ঋণের পাশাপাশি কৃষি উপকরণ বিতরণ, শস্য বহুমুখীকরণ ও সেচ প্রকল্প প্রণয়ন করেছে। উদ্দীপকে উল্লেখিত সরকার কৃষকদের সহায়তা করার জন্য ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষকদের মাঝে স্বল্পমূল্যে রাসায়নিক সার, উচ্চ-ফলনশীল বীজ, কীটনাশক ইত্যাদি উপকারণ পৌঁছে দিচ্ছে। ভর্তুকি প্রদানের ফলে কৃষকের উৎপাদন বৃদ্ধি পাবে, উচ্চ ফলনশীল বীজ ও কীটনাশক ইত্যাদি কৃষি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে। ফলশ্রুতিতে দেশের খাদ্য অনিশ্চিয়তা দূরীকরণের সাথে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন হবে। সুতরাং সামগ্রিক অবস্থা বর্ণনা করলে বলা যায়, সরকারের পদক্ষেপ সমূহ দেশের কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কৃষির উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত কৃষি উপকরণ বিতরণের ইতিবাচক দিকটি ম…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর