বাংলাদেশের কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবসমূহ উদ্দীপকের আলোকে আলোচনা কর।
উত্তর: বাংলাদেশে কৃষি ব্যবস্থা যেহেতু অনেকাংশে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল সেক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ কৃষিক্ষেত্রে ব্যাপক সাধন হচ্ছে। কোনো নির্দিষ্ট স্থানের দীর্ঘ সময়ের আবহাওয়ার যে গড় পরিবর্তন সাধিত হয় সে গড় পরিবর্তনের হিসাবই জলবায়ু হিসেবে পরিগণিত হয়। অর্থাৎ দীর্ঘসময়ের গড় আবহাওয়ার যোগফলই জলবায়ু। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় যা ব্যাপক ক্ষতি সাধন করে কৃষি উৎপাদন ক্ষেত্রে। জলবায়ু পরিবর্তনের ফলশ্রুতিতে বন্যা, বৃষ্টি, শিলাবৃষ্টি, স্লাইকোন, ঘূর্ণিঝড় ও খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন দেখা যাচ্ছে। উক্ত দুর্যোগসমূহ কৃষি ক্ষেত্রে কৃষিক্ষেত্রে সরাসরি আঘাত হানে। এছাড়াও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে ভূপৃষ্ঠের কিছু অংশ সমুদ্রে তলিয়ে যাবে এবং আবাদি জমিতেও লবণাক্ততার হার বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে কৃষির আবাদি জমি হ্রাস পাবে এবং চাষাবাদ ব্যাহত হবে। উদ্দীপকে উল্লেখিত বাংলাদেশের কৃষি এখনো প্রকৃতির ওপর বহুলাংশে নির্ভরশীল। বিশ্বব্যাপী অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, কার্বন, নির্গমন ইত্যাদির প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে জলবায়ুর দ্রুত পরিবর্তনের ফলে কৃষিক্ষেত্রে নেতিবাচক আঘাত হানছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। তাই বাংলাদেশের কৃষি- অতিমাত্রায় ঝুঁকিতে রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবসমূহ উদ্দীপকের আলোকে আলো…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর